[৩২]
শয়তানের কুমন্ত্রণায় ডুবলি রে তুই মন
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
শয়তানের কুমন্ত্রণায় ডুবলি রে তুই মন,
চৌদ্দ ভুবন সেকেন্ডে ঘুরায়’
খুলে দেখ তুই জ্ঞান নয়ন-।।
কে শয়তান কে আল্লাহ
চিনলি নারে মন বে ভুলা,
কু-ভাবে শয়তানের মেলা
সু-ভাবে রয় নিরঞ্জন-।।
শুদ্ধ হতে ঘোর ভেজালে
নেমে এলি খেলবি বলে,
এখন জাত ছেড়ে বিজাতি হলে
চিনলে কই আর আপনজন-।।
যথা হতে এলি ভবে
(একবার) তথায় ফিরে যেতে হবে,
সিদ্ধ না হলে পূর্ণভাবে
করবে অসংখ্য যোনী ভ্রমণ-।।
শুদ্ধ বিনে জাতের সনে
মিশবে নারে অশুদ্ধ জনে,
শুদ্ধ চাইলে যাও সাধনে
প্রেমানলে হও দহন-।।
অনলে কি আছে শান্তি
তবে ঘুচে যাবে সকল ভ্রান্তি,
দেখবে তুমি কোন জাতি
পুড় যদি পুড়ার মতন-।।
ত্রিবেণীর ঘাটে যেয়ে
কাম পশুকে বলি দিয়ে
আলী হায়দার হাঁক ছাড়িয়ে
(ফরিদ) সার কর গুরুর চরণ-।।
তাং ১৭-১২-৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



