মন তুমি বুঝ তোমার মত -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৩৩]
মন, তুমি বুঝ তোমার মত
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
মন, তুমি বুঝ তোমার মত
আর কেউ ভবে বুঝে না,
যে গিয়েছে বুঝের দেশে
অবুঝ হায়রে সেই জনা-।।
তুমি বুঝ তোমার নাই দোষ
তাই সদা খোঁজ পরের দোষ,
বুঝের মানুষ না হয় বেহুঁশ
পরের দোষ সে খোঁজে না-।।
বুঝতে বুঝতে হলাম সাড়া
তবু বুঝের না পাই কুল কিনারা,
কেবল এক বুঝেছে পাগল যারা
এক বিনে দুই বুঝে না-।।
অবুঝে বুঝ খুঁজে বেড়ায়
বুঝলে কি আর বুঝ পাওয়া যায়,
না সাজিলে অবুঝ ধরায়
বুঝের সন্ধান মিলে না-।।
বুঝতে যেয়ে ধুলি কণা
আকাশ পাতাল হয় ভাবনা,
না পেয়ে বুঝের সীমানা
একের ঘরে দেই হানা-।।
যেমন এক হতে নয় গুণিয়ে
সংখ্যা পাইনা আর খুজিয়ে,
পরে একের ঘরে যায় দৌড়িয়ে
শূন্য হয় তার সীমানা-।।
নানান মুণির নানান বুঝ
বুঝের উপর আছে বুঝ,
ফরিদ কে নিবে তোর উল্টা বুঝ
কম ভবে কেউ বুঝে না-।।
তাং ০৫-০২-১৯৮১ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন