ইচ্চাময় সাঁই এ সংসারে -ফরিদ শাহ
২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৬০।
ইচ্চাময় সাঁই এ সংসারে
তোমার ইচ্ছা বিনে নাহি ইচ্ছা
তোমার ইচ্ছায় সংসার ঘোরে।।
তুমি আদি, তুমি অন্ত
তুমি প্রকাশ, তুমি গুপ্ত
আপন ইচ্ছা করতে ব্যক্ত
করছো সৃষ্টি স্তরে স্তরে।।
তোমার ইচ্ছায় চলছে কারবার
লাভ লোকসান সবই তোমার
সৃষ্টি তোমার ইচ্ছার ব্যাপার
দেখলাম তোমার বিধান পড়ে।।
তুমি কর্তা, সবই কীর্তন
তোমার ইচ্ছায় জন্ম মরণ
আসা যাওয়া সর্ব করণ
ঠেকছো তুমি জাত বিচারে।।
ওয়ামা তাশাউনা ইল্লাহ মা-শাল্লা
যদি তোমার ইচ্ছায় সর্ব খেলা
তবে ফরিদ কেন দোষের বেলা
জিজ্ঞাসি দয়াল তোমার।।
তারিখঃ ২৮/০৬/৮৪ খৃঃ
[আত্ম জাগরণ ২য় খন্ড]
মনিপুর, মিরপুর, ঢাকা।।

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০

শান্তির ঠিকানা—পরিবারভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।
বাইরের পৃথিবী যতই...
...বাকিটুকু পড়ুনআমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন