স্বপ্নকুটিরের ডায়রি - অস্তিত্বহীনতা
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি কে ? কে আমার ? অন্যের স্বপ্ন বাস্তবায়নই যদি জীবনের একমাত্র লক্ষ্য হয় তাহলে আমার স্বপ্ন বাস্তবায়নে কার উপর নির্ভর করবো ? অন্যের জন্য নিজেকে হারাতে পারবোনা । আমি স্বার্থপর হতে চাই । নির্লজ্জ হতে চাই । চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি কারো জন্য নিজের কোন কিছুই বিসর্জন দিতে পারবোনা । আমার অন্তর্নিহিত ইচ্ছেই হবে আগামী দিনের পথ চলার ভিত্তি । আমি সমাজ সভ্যতার সাথে তাল মেলাতে পারবোনা । নিজের সঙ্গে প্রতারণা করে আজন্ম প্রতারক হিসেবে নিজেকে মেনে নিতে পারবোনা । শৈশবকাল থেকে অভিভাবকদের ইচ্ছে পূরণের পথপরিক্রমায় আজকের এই বাহুল্য অবস্থানে থেকে আবারো এখন শুরু করতে হবে অনাগত আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের পালা । পারবোনা হে পৃথিবী, হে সভ্যতা, হে সমাজ, হে অনাগত প্রজন্ম, তোমার স্বপ্নের বাস্তবায়নে আমার অবদান উল্লেখযোগ্য করতে পারবোনা । বিনাশ ই যদি হয় আজন্ম স্বপ্নের ফলাফল, আমি সেই বিনাশ গ্রহণ করতে পারবোনা । আমি আর অভিনয় করতে পারবোনা । নিজেকে আর বঞ্চিত করতে পারবোনা । বঞ্চনাই জীবনের ভিত্তি হলে ব্যর্থতা আসাই স্বাভাবিক । স্বপ্ন আর শাসনের বৃত্ত ভেঙ্গে নিজস্ব সত্ত্বার সৃষ্টিই হবে আগামী দিনের পথ চলার প্রেরণা । হারিয়ে গিয়ে নিজেকে খুঁজে ফেরার অনাহূত এই সংগ্রামে হয়ত পাশে কাউকে নাও পাওয়া যেতে পারে । কিন্তু সহযাত্রীবিহীন এই অভিযাত্রা সফল হওয়াই জরুরি নয় । ব্যর্থ হলেও সান্ত্বনা এই যে, স্বীয় ইচ্ছের ফলাফল এই ব্যর্থতা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন