somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"জিতলে অসম্ভব ভালো লাগবে। না জিতলেও আমরা এগিয়ে যাব।’ সেই যাত্রায় মাশরাফিদের পেছনে আছে পুরো বাংলাদেশ।" অন্তরের অন্ত:স্থল থেকে শুভ কামনা রইল।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকাল থেকে আজ কেমন যেন ঢাকা। দুপুর হতে না হতে রাস্তা ফাকা হয়ে যাচেছ। সন্ধার আগে মনে হয় রাস্তা ফাকা হয়ে যাবে। হয় মিরপুর স্টেডিয়াম না হয় টিভির সামনে বসে যাবে। এমন দিনতো সব সময় আসে না। কি ভাগ্যবান আমরা, এই তো আমাদের বাংলাদেশ।
খুব ভয়ে আছি। আমি খুব ভীতু টাইপের আবেগী দর্শক। ব্যাট হাতে টাইগাররা দাঁড়ালে বুকের কাপুনি বেড়ে যায় আমার। কাপা কাপা বুক নিয়ে আশা আর স্বপ্নের উপর ভর দিয়ে তবুও খেলা দেখি। শেষ বল পর্যন্ত। ভয়ে, উত্তেজনায়, শ্বাসরুদ্ধকর অবস্থাতেও খেলা দেখে যাই। বাংলাদেশের জয়ে পরিতৃপ্তিবোধে চোখে জল আসে! বাংলাদেশের পরাজয়ে অভিমানে চোখে জল আসে! বলে বলে স্বপ্ন দেখি, বলে বলে হয়তো স্বপ্ন ভাঙে, তবুও খেলা দেখি। আমি খেলা পাগলা!!!! জয় হোক সকল খেলা পাগলাদের।

রক্তের প্রতিটি কনা গরমে ফুলে-ফেপে উঠছে ফাইনাল কে কেন্দ্র করে। এই ম্যাচটা আমার জন্য অক্সিজেন এর মতো কাজ করছে। ইনশাল্লাহ আমরাই জিতব, জিতবে ১৬ কোটি মানুষ, হাসবে ১৬ কোটি হাসবে, আমরা আছি তোমাদের পাশে, আজ ১৬ কোটি মানুষ ৩২ কোটি চোখ দিয়ে তোমাদের দিকে তাকিয়ে থাকবে। ৩২ কোটি হাত দিয়ে তোমাদের বরণ করার জন্য প্রস্তুত। শুধু জেগে উঠো আর একটি বার, যেমনটা তোমরা করিয়ে দেখে আসছ, গত বিশ্বকাপ থেকে। আমি জানি তোমরা পারবে, তোমাদের জন্যই হাসবে আজ ১৬ কোটি মানুষের মুখ।
সব ক্রিকেটীয় অঙ্ক বাদ দিয়েও যে একটা ক্রিকেট ব্যাকরণ আছে বাংলাদেশের! যে ব্যাকরণে হৃদয়-বৃত্তান্ত আগে, ব্যাট-বলের ঠোকাঠুকি পরে। বাংলাদেশের ক্রিকেট গাড়ির জ্বালানিটা হয়তো তার খেলোয়াড়ি শক্তি। কিন্তু ইঞ্জিনটা তৈরি হয় মানুষের ভালবাসায়। আবেগে। যন্ত্রের ইঞ্জিন নিয়ম মেনে চলে। আবেগের ইঞ্জিন সেই নিয়মটা ভাঙে। পথ থাকা লাগে না, সে-ই পথ তৈরি করে। আবেগের এই ইঞ্জিনের সামনে ভারত নামের দুর্ধর্ষ দেওয়ালকে যে কখনও কখনও কাগজের দেওয়াল মনে হচ্ছে, সেটা কি শুধুই দেখার ভুল!

সেমি ফাইনালে (আসললে বাংলাদেশ পাকিস্থান ম্যাচ) তাসকিনের বলে যখন ক্যাচ উঠলো সাকিব ক্যাচের পিছু নিয়েছে, এদিকে বোালর তাসকিন দু-হাত উপরে তুলে কি অসম্ভব শিশু সূলভ ভংগিতে আললাহ আললাহ করছিল !!!!! সেদিন, তখনই আমার মনে হলো আজ আমাদের দিন। স্বয়ং বিধাতাও আমাদের পক্কে। ইস আজও যদি ওরকম একটি দিন আসতো !!!!
ইনশা আল্লাহ আজকের ফাইনাল খেলায়ও বাংলাদেশ জিতবে; আজকের ফাইনাল খেলা বাংলাদেশের সে স্বপ্নকে পূরণ করবে। কথাটায় আবেগ মিশ্রিত আছে ঠিকই, তবে পেছনের খেলাগুলো সে আবেগের পর বাস্তবতাকে কিন্তু বাস্তবের দিকেই পথ দেখাচ্ছে।

প্রত্যাশার বেলুন ফুলিয়ে চাপ সৃষ্টি না করে ভাল খেলতে বলুন ও তাদের পাশে দাড়ান। হারি/জিতি আমারা ওদের উৎসাহদাতা। মনে রাখবেন, ভারত বিশ্বের টি২০ তে সবচেয়ে শক্তিশালী দেশ। তাদের বিপক্ষে ফাইনালে জিতে কাপ নেওয়া মানে বিশ্বকাপ জয়ে সমতুল্য। তাই আবেগ নয়, বাস্তবমুখি চিন্তার মাধ্যমেই খেলতে হবে। আর হারলে আমাদের বিশেষ কিছু ক্ষতি হবে না, এই চিন্তা নিয়ে এগানোই টা চাপ থেকে মুক্তির ভাল উপায়।


হ্যা হারিজিতি বাংলাদেশ। আসুন আমরা খেলা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে শপথ করি যেন বাংলাদেশ হারলেও আমরা পজিটিভ থাকি এবং খেলোয়ারদেরকে সমরথন দিয়ে যাই। কারন দুদিন পরই শুরু হচছে T20 বিশ্বকাপের আসর। নেগেটিভ কিছু খেলোয়াররা শুনলে ওদের মনোবল ভেংগে যাবে। তাই আমাদের সবাইকে অত্যন্ত সংবেদনশীলভাবে সামাজিক মিডিয়া ব্যাবহার করতে হবে খুবই পজিটিভ ভাবে। আমরা কোন নেগেটিভ সমালোচনা করবো না। আমাদের আশা ইতিমধ্যে পূরন করেছে খেলোয়াররা, আমরা এশিয়া কাপের ফাইনাল খেলছি। তাই হারি জিতি সমস্যা নাই। আমাদের টাগেট থাকবে T20 বিশ্বকাপের আসরে বিশ্বকে ভালো খেলা উপহার দেয়া। মনের এক কোনে তো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার আশা থাকবেই। তবে কথা দিচছি শিরোপা না পেলেও হতাশ হবোনা, শুধু চাই ভালো লড়াকু খেলা। শুভ কামনা ও দোয়া রইলো।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×