সাংবাদিক, রাজনীতিবিদ, লেখক ও গবেষক হিসেবে তিনি তার দীর্ঘ জীবনে ব্যপক সাফল্য লাভ করেন। অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ গঠন সহ বৃটিশ বিরোধী আন্দোলনে তিনি যথেষ্ট ভূমিকা রাখেন।
তিনি ছিলেন আহলে হাদিস ভাবধারার মুসলমান। "আহলে হাদিস" নামে একটি পত্রিকাও তিনি কিছুদিন সম্পাদনা করেছেন।
আহলে হাদিস হিসেবে তিনি মাযহাব বিরোধী ছিলেন। এছাড়া তিনি আধুনিক চিন্তা-চেতনায় আলোকিত হয়ে হযরত মোহাম্মদ (সাঃ) এর মেরাজকে মানসিক ভ্রমন বলে মনে করতেন।
একজন বুদ্ধিজীবী হিসেবে তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তাঁর প্রধান রচনা "সমস্যা ও সমাধান", "মোস্তফা চরিত", "আমপারার বঙ্গানুবাদ", "মোসলেম বাংলার সামাজিক ইতিহাস"। তিনি 1969 সালের 18 আগস্ট মৃত্যুবরণ করেন। ঢাকার বংশালের আহলে হাদিস মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।
মওলানা মোহাম্মদ আকরম খাঁ সম্পর্কে আরও জানার জন্যে -
http://tinyurl.com/qcpah
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




