প্রাপ্তি এখন মৃত্যুর সাথে যুদ্ধ করছে বেচে থাকার আশা নিয়ে। প্রাপ্তির বয়স কতো? তিন বছরেরও কম। আমাদের বয়স কতো? সবাই মোটামুটি 20 বছর+। প্রাপ্তির কি অধিকার নেই আরও অনেক বছর এ পৃথিবীর আলো বাতাস গ্রহন করে পৃথিবীকেও কিছু দেওয়ার? আমাদের সামান্য একটু সহযোগীতার হাত, তা হতে পারে সরাসরি বা দোয়া, সবার সামর্থ্য সমান নয়, যার পক্ষে যতটুকু সম্ভব, হয়তো আলো জ্বালাতে পারে একটি পরিবারে।
প্রাপ্তি হতে পারে আপনার আমার বোন বা সন্তান। আসুন তার পাশে দাড়াই।
প্রাপ্তির বাবা-মার যুদ্ধটা আরও কঠিন। রাতের পর রাত, দিনের পর দিন বিনিদ্র কাটছে বাচ্চার বিছানার পাশে। আমরা কি অনুভব করছি সে কঠিন যন্ত্রনার স্বরুপ? এরকম কঠিন সময়ে যে মানসিক ও অন্যান্য সাহায্য প্রয়োজন তা কি তারা পাচ্ছে? আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি ঠিকমতো?
এ পৃথিবী একটা পরীক্ষার জায়গা। সকল ধর্মের মূল কথা এটাই। স্রষ্টা তার কাজে প্রচন্ড ভাবে রূপক। তাই তার পরীক্ষাগুলো আসে বিভিন্ন রুপ নিয়ে। আমরা কি তার পরীক্ষায় পাশ করছি?
আমরা কি জানি না হযরত মোহাম্মদ (সাঃ) কত ভালো বাসতেন বাচ্চাদের? যখন শিশু হাসান,হোসেন নামাজে সিজদার সময়ে মহানবীর কাধে উঠে পড়ত তখন তিনি নামাজের ভিতরেই হাত দিয়ে ধরে থাকতেন হাসান/হোসেনকে যাতে তারা পড়ে না যায়।
আমরাও কি পারি না মহানবীর মতো আমাদের হাত বাড়িয়ে প্রাপ্তির ছোট্ট হাতটাকে ধরে রাখতে? টেনে রাখতে এই আলোকিত পৃথিবীর দিকে?
বিস্তারিতঃ Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৬ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



