অনলাইনে অন্যান্য যে সমস্ত ব্লগসাইট আছে তাদের সাথে এই সামহোয়্যারইন.... এর ফ্রন্টপেজের একটা বিশাল পার্থক্য দেখা যায়। পার্থক্যটা ইন্টারব্লগ কানেক্টিভিটি নিয়ে। সামহোয়্যারইন.... এর মতো অন্য কোন ব্লগহোস্ট সাইটের ফ্রন্টপেজে ব্লগারদের এতো জটিল পরিসংখ্যান দেখা যায় না। এদিক থেকে বলা যায় সামহোয়্যারইন.... অনন্য। ফলশ্রুতিতে সামহোয়্যারইন.... এর ব্লগারদের মধ্যে যেমন হৃদ্যতার পরিমান বেশী তেমনি ফাটাফাটি, গালাগালি এবং আলাপ আলোচনাও হয় বেশী। যেটা আবার দেখা যায় ফোরামের মধ্যে।
সামহোয়্যারইন.... কে আসলে ব্লগ ও ফোরামের একটি জটিল সমস্বত্ত্ব মিশ্রন বলা যেতে পারে বলে আমার মনে হয়।
অভিমানী, রাগী, লাজুক, মৌলবাদী, নাস্তিক, আস্তিক, প্রেমিক, সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, ধান্ধাবাজ, আড্ডাবাজ, নকলবাজ, ফাকিবাজ, বকোয়াজ, গলাবাজ, সন্ত্রাসী, রসময়...... মোটামুটি সবধরনের ব্লগারদের দেখা এখানে পাওয়া যায়।
দেখা যাক, শেষ পর্যন্ত এর গতি কোথায় গিয়ে ঠেকে।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৬ সন্ধ্যা ৬:১৭