সবাই মানবেন একেবার সঠিক সংখ্যা বের করা সম্ভব না, তবে একটা ধারনা পাওয়া যেতে পারে। এরকম একটি ধারনা সম্প্রতি পোস্ট করেছেন অপ বাক নামের একজন ব্লগার। ছবি দেখুন বা নীচের লিংক থেকে ঘুরে আসুন-
http://www.somewhereinblog.net/kkk/post/9610
অপ বাকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তার পরিসংখানের কোন বিশ্বাসযোগ্যতা তিনি দেখাতে পারেন নি। কে বিশ্বাস করবে যে, গত 35 বছরে এদেশ থেকে মাত্র 12 লক্ষ গ্রাজুয়েট তৈরী হয়েছে!
যেখানে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই 2003-2004 শিক্ষা বছরে 2 লক্ষাধিক অনার্স পরীক্ষা দিচ্ছে (পরীক্ষা এবার হবে)। সেখানে অপ বাকের শুভংকরের ফাকিটা ধরতে সমস্যা হওয়ার কথা নয়। একেই হয়তো বলে "লোম বাছতে কম্বল উজাড়!" মাদ্রাসা ছাত্র বাছতে গিয়ে তিনি বাংলার গ্রাজুয়েটদেরকেই ছেটে ফেলেছেন।
দেশের বিভিন্ন কলেজ থেকে ডিগ্রি/মাস্টার্স পরীক্ষার্থীরা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দেয়। যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ছিলো না তখনও এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিতো।
বিস্তারিত পরিসংখ্যানের নীরস কচকচানিতে আমি যাচ্ছি না তবে উৎসাহীরা বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সন্মন্ধে একটা ধারনা পেতে শিক্ষা মন্ত্রনালয়ের দেওয়া পরিসংখ্যানটা দেখতে পারেন নীচের লিংকে-
http://www.moedu.gov.bd/edu_statistics.php
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৬ সকাল ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


