somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজিব বাহিনী:মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ও আমার কিছু জিজ্ঞাসা

১৩ ই মে, ২০১০ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহমদ ছফা আমার খুব প্রিয় লেখকদের একজন।সবচেয়ে প্রিয় লেখক বললেও মনে হয় বাড়িয়ে বলা হবে না।সচলে উনার উপর লেখা পড়তে গিয়ে একটা ব্যাপারে বেশ আগ্রহ জন্মাল।আগ্রহটা একাত্তরে মুজিব বাহিনীর ভূমিকা নিয়ে।

মুজিব বাহিনী মূলত ছাত্রলীগের সদস্যদের নিয়ে গঠিত সশস্ত্র বাহিনী।এরা নিজেদের উদ্যোগেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং বীরত্বের সাথে যুদ্ধ করেছেন।মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য।বলে রাখা ভাল,এরা কিন্তু মুজিব নগর সরকারের অধীনে যুদ্ধ করেন নি।বরং প্রবাসী সরকার এর সাথে এদের মতবিরোধের কথাই শোনা যায়।এমনকি এরা নাকি তাজুদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকেও উৎখাত করতে চেয়েছিলো এমন একটা কথা শোনা যায়।আরো ভয়ংকর কথা হচ্ছে,এরা নাকি আখাউড়া ফ্রন্টে মুক্তিবাহিনীর সাথেও যুদ্ধে জড়িয়ে পড়েছিলো।পরে অবশ্য এদের সাথে মুক্তিবাহিনীর সমঝোতা হয় এবং তারা মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহন করে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনে।

উল্লেখ্য,মুজিব বাহিনীর নেত্‌ত্বে ছিলেন তৎকালীন সময়ের তুখোর চার ছাত্রনেতাঃ
১।শেখ ফজলুল হক মনি
২।তোফায়েল আহমেদ
৩।সিরাজুল আলম খান (ইনার সম্পর্কে আমার খুব বেশী জানা নেই)
৪।আব্দূর রাজ্জাক(ইনি কি ৯৬-০১ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুর রাজ্জাক?কারো জানা থাকলে আওয়াজ দিয়েন)

মুজিব বাহিনী সম্পর্কে আমার জ্ঞানের পরিধি এতটুকুই।কথায় বলে "অল্পবিদ্যা ভয়ংকরী"।সেই অল্পবিদ্যাই আপনাদের সাথে শেয়ার করলাম।কারো যদি এই বাহিনী সম্পর্কে আরো বেশি কিছু জানা থাকে প্লিজ শেয়ার করবেন।

প্রসঙ্গত বলে রাখি,আমার অল্পবিদ্যার উৎস এম আর আখতার মুকুল এর "আমি বিজয় দেখেছি" শীর্ষক অসামান্য গ্রন্থটি।কেউ যদি এ বিষয়ে বিস্তারিত কোন রেফারেন্স দিতে পারেন,খুব ভালো লাগবে
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১০ রাত ১১:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×