প্রতিটা ধর্ম বলে , তার ধর্ম বাদে অন্য ধর্ম মিথ্যা । এটা নিয়ে তো মারামারির কিচ্ছু নাই । কিন্তু প্রশ্ন আসে তখন , যখন জোর করে ধর্ম চাপিয়ে দেয়া হয় , ধরেন আপনাকে জোর করে ইসলাম গ্রহণ করানো হল । যেটা ইদানিং ভারতে শুরু হয়েছে ।
এখন আপনি মারামারি পাইলেন কই । আর যদি কেউ উত্তেজিত হয়ে মারামারি করে, এই দায় একান্ত ব্যক্তিগতভাবে তার । ধর্মের দোষ কোথায় ? ইভেন ভারতে যার গায়ে দেব দেবির নাম খোদাই করা হয়েছে , যারা করেছে , দোষ তাদের । তার সাথে হিন্দু ধর্মের সম্পর্ক নাই । কারন হিন্দু ধর্ম তো বলে নাই, জোর করে ধর্মান্তর কর । কোন জায়গায় পাইলে আমাকে জানাবেন ।
ঠিক তেমনি কোরআন কোন জায়গায় বলে নাই , জোর করে ধর্মান্তর কর । কারন ভালোবাসায় ধর্মে না আসলে, তার দ্বারা ক্ষতি ছাড়া লাভ হবে না ।
এই জায়গায় তো সবাই বুঝতে ভুল করে ।
আপনি বলেন, ইসলাম মিথ্যা । সেটা যুক্তি সহকারে বলেন । আবার ইসলাম বলবে , হিন্দু ধর্ম মিথ্যা । যুক্তি সহকারে বলবে। মারামারির কিচ্ছু দেখি না তো ।
কেউ তো আপনাকে শুনতে বাধ্য করছে না, যে আপনার ধর্ম মিথ্যা না সত্য । কারন হুজুর যাদের আপনি উল্লেখ করলেন, তারা আলেম , তারা মুসলমানদের বলছে । এটা তাদের কর্তব্য । এটা তো তারা হিন্দু বাড়িতে গিয়ে জোর করে শুনাতে বাধ্য করছে না । যদি করত সেটা হত অপরাধ ।
ঠিক এমনিভাবে ব্রাহ্মণরাও বলে, ইসলাম মিথ্যা । সেটা যদি জোর করে তারা মুসলমানদের শুনতে বাধ্য করত , তাহলে সেটা হত অপরাধ ।
এটাকে নিয়ে রাজনীতি আবার কি । এটা বিশ্বাসের ব্যাপার ।
যার বিবেক আছে, তার এই পোস্ট নিয়ে দ্বিমত থাকার কথা না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


