আপনি কি ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন?
যদি উওর হ্যা হয় তবে পার্সওয়ার্ড নিয়ে ভাববেন না। ব্যাংক এর দায়ভার নেবে না। সেটি হ্যাকারই নিয়ে যাক আর ব্যাংকের সাধুরা লোপাট করে দিক। কয়েকটি সমাধান। টাকার পরিমাণ যদি বেশি হয় তবে তা মাটির ব্যাংকে তো আর আটবে না। তাহলে বড় আকারের মাটির একটি পাত্র কিনে ফেলুন। যেটায় দাদী নানীরা চাল ধান জমিয়ে রাখতেন।সেখানে টাকা রাখুন। অন্তত চোর ডাকাত এলে বুঝতে পারবেন টাকা চলে যাচ্ছে।
২য় পদ্ধতি- বাঁশ পদ্ধতি। গ্রামের বাড়িতে যারা নেই। শহরে থাকেন তারা মোটা টাইপের বাঁশ কিনে আনুন। ঘরের মধ্যে শোপিশ হিসেবে রেখে দিন। ফুটো করে টাকা রেখে দিন প্রতিটি গিটে গিটে। পোকায় খেতে পারে। তবে ব্যাংকের পেটে তো আর যাই নাই।
৩য় পদ্ধতি-বক্স খাট বানান সেটির মধ্যে রেখে দিন টাকাগুলো। ঘুম আসবে শান্তিতে।
৪র্থ পদ্ধতি- সব টাকা আপনি কাগজ থেকে কয়েনে রূপান্তর করুন। চোর বাবাজী ধারের কাছেও আসবে না।
৫ম পদ্ধতি- সব যদি আমিই বলি আপনি কি কিছু চিন্তা করে বের করবেন না?
----সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


