জি পি এ ৫ :
বাংলাদেশের জি পি এ ৫ পাওয়া কতগুলো মেধাবী ছাত্র ছাত্রীর সাথে মাছ রাঙ্গা টেলিভিশনের প্রতিবেদকের সাথে কথোপকথন । আসুন শোনা যাক এই মেধাব ছাত্র ছাত্রীরা কি বলে?
জি পি এ ৫ মানে কী?
জানিনা
এখন মনে পড়ছেনা
গ্রেটিং পয়েন্ট
-----------------
এস এস সি মানে কি?
এখন মনে পড়ছে না।
জুনিয়র স্কুল সার্টিফিকেট
সেকেন্ডারি স্কুল সারটিফিকেট।
---------------
আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজী কি হবে?
আই এম জি পি এ ৫।
আই গিভ জি পি এ ৫
আই গেট জি পি এ ৫।
------------------
শহীদ মিনার কোথায় ?
জানিনা
মনে পড়ছে না।
------------------
অপারেশন সার্চ লাইট কি?
জানিনা
মনে হয় অপারেশন করার সময় যে লাইট জালানো হয় সেই লাইট।
২৫ শে মার্চ রাতে পাকিস্তানিরা বাংলাদেশের উপর যে হত্যাযজ্ঞ চালায় তাকে অপারেশন সার্চ লাইট বলে।
----------------------
শহীদ বুদ্ধিদিবস কবে?
জানিনা
১৭ ই আগস্ট
১০ ই ডিসেম্বর
------------------------------
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
জানিনা
------------------
স্বাধীনতা দিবস কোন তারিখে?
১৬ ই ডিসেম্বর
------------------
বিজয় দিবস কবে?
২৬ শে ডিসেম্বর
---------------------------
জাতীয় স্মৃতি সৌধ কোথায়?
জাতীয় স্মৃতি সৌধ হচ্ছে......।।
--------------
রনসঙ্গীত এর রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
--------------
জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
-----------
মাউন্ট এভারেস্ট কোথায়?
ইংল্যান্ডে
---------------
পিথাগোরাস কে?
একজন উপন্যাসিক
------------------------
নিউটন কোন তত্তের জন্য বিখ্যাত?
জানিনা
আইন্সটাইন এর কোন তত্ত্ব পড়েছ?
আইন্সটাইন পড়িনি নিঊটন পড়েছি। আচ্ছা ওই তত্তের নাম কি?
জানিনা, মনে হয় গাছ থেকে আপেল পড়ে
-------------------
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
জানিনা
মনে পড়ছে না
----------------
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল?
৯ টি
-----------------
নেপালের রাঝধানীর নাম কি?
নেপ্সুন
------------------
তুমি তো কম্পিউটার ব্যবহার কর?
এই করি, ফেসবুকেই আটকে থাকি, মাঝে মাঝে গান শুনি।
হার্ড ওয়ার আর সফট ওয়ার কি বলতে পারবে?
জানিনা।
--------------------
তোমরা কি পাঠ্য বইয়ের বাইরে কোন বই পড়?
পড়ি গল্পের বই পড়ি।
কার বই পড়?
রবীন্দ্রনাথের বই বেশী পড়ি।
রবীন্দ্রনাথের একটা গপের বই এর নাম বলতো?
হাম ...।।জানিনা।
-------------------------------
একবার ভেবে দেখেন সবাই কি ভয়াবহ অবস্থা। বিশ্বাস করা কঠিন। আর এদের ভবিষ্যৎ কি হবে?
আমরা কি এরকম ভবিষ্যৎ প্রজন্ম চেয়েছিলাম যারা জানবে না আমাদের রাস্ট্রপতির নাম কি?
এ লজ্জা কোথায় রাখি?
-------------------------
এরকম শিক্ষা ব্যবস্থার দায়ভার কে নেবে যারা জানেনা জি পি এ মানে কি, আবার বলে আমি জি পি এ ৫ পেয়েছি।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



