আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচুক সবে, নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে
আমি চাই শিক্ষাঙ্গনে শুনবনা আর গুলির হুংকার,
আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার
আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক ।
আমি চাই পেট্রোল দিয়ে পুরিয়ে দেই ওই বালা খানা, যেখানে গরিব-দুঃখীর এতটুকু ঠাই হবে না ।
আমি চাই গুরিয়ে দিতে ভণ্ডামির ওই মাজারগুলা,
আমি চাই এক কবরে করতে দাফন হাদিয়ার বস্তা নিয়ে আছে যারা নিরবধি ।
আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ সত্যের ঝাণ্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ ।
আমি চাই মদের আসর নেশার ডিব্বায় লাথি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে ।
আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে,
আমি চাই মাতবে ধরা শান্তি সুখের গানে গানে ।
আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে ।
আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচুক সবে, নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


