কম্পিউটার যখনই চালু হচ্ছে, ব্যবহূত হচ্ছে এর হার্ডডিস্ক। কম্পিউটারের যাবতীয় তথ্য থেকে শুরু করে সবকিছু, এমনকি অপারেটিং সিস্টেমটিও সংরক্ষিত থাকে হার্ডডিস্কে। তাহলে হার্ডডিস্কের গুরুত্ব কত বেশি, সেটা বোঝাই যাচ্ছে। সেই হার্ডডিস্কে যদি ব্যাড সেক্টর পড়ে বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হারাতে পারেন কম্পিউটারে সংরক্ষিত সব তথ্য। এ জন্য হার্ডডিস্কের কী অবস্থা, সেটা জানা থাকা খুব জরুরি। এ জন্যই রয়েছে ‘হার্ডডিস্ক মনিটর’ নামক সফটওয়্যার। মাত্র ১১.৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে http://www.disk-monitor.com/download.html ঠিকানা থেকে। একই সঙ্গে ১.৩ মেগাবাইটের একটি ইউজার গাইডও নামিয়ে নিতে পারেন একই ঠিকানা থেকে। সফটওয়্যারটি ইনস্টলেশনের জন্য ১৫ মেগাবাইট জায়গা নেবে হার্ডডিস্কে। সফটওয়্যারটি ইনস্টল করে চালু করার পর একটি নতুন উইন্ডো খুলবে। এখান থেকে ‘বেসিক ইনফো’ ও ‘স্মার্ট ইনফো’তে গেলে হার্ডডিস্কের যাবতীয় প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন নিমিষেই। হার্ডডিস্কের সিরিয়াল নম্বর, মডেল নম্বর, নির্মাতা কোম্পানির নাম, ধারণক্ষমতা, সিলিন্ডার—সবকিছু জানা যাবে। হার্ডডিস্কে কোনো ব্যাড সেক্টর আছে কি না, হার্ডডিস্কের তাপমাত্রাই বা কত, তা-ও জানা যাবে। টেম্পারেচার গ্রাফের মাধ্যমে কোন সময় তাপমাত্রা কত ছিল সেটাও জানা যাবে। সেটাও গ্রাফচিত্রের মাধ্যমে হওয়ায় বুঝতে সুবিধা হবে অনেক বেশি। হার্ডডিস্ক মনিটর সফটওয়্যারটি উইন্ডোজ চালু হওয়ার সঙ্গে সঙ্গে নিজে থেকেই চালু হতে পারে। অবশ্য আপনি চাইলে উইন্ডোজ স্টার্টআপে চালু হওয়া বন্ধ করে দিতে পারেন খুব সহজেই।
আলোচিত ব্লগ
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
প্রেম বয়সের বাধা মানে না!
প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।