শুভ সন্ধা।
আমি গত কয়েকমাস হল লিনাক্স (উবুন্টু) ব্যবহার করছি। খারাপ লাগে না ইউস করতে। এর পিছনে কারনটা হয়ত এটাও হতে পারে যে এটা আমার কাছে নতুন। তাই আগ্রহের। তারপর এটা ওপেনসোর্স । তাছাড়া, শিক্ষার ক্ষেত্রে এটা ভালই কাজ দেয়। কিন্তু প্রশ্ন হল যে লিনাক্স কি সত্যি ভাইরাস মুক্ত ?
আমি ইদানিং দেখছি আমার ওস এ রিসাইকেলবিন ও রিসাইক্লেয়ার নাম এ একটি ফোল্ডার ড্রাইভগুলোতে ঢুকে পড়ছে। ডিলিট করলে আবার আসছে। সংগে বলে রাখি যে, এটায় ওয়াইন ইনস্টল আছে। এখন কীভাবে আমার ল্যাপটপটাকে সুরক্ষিত রাখব?
একটা সমস্যা এটা লিখতে লিখতেই দুর করলাম। ওয়াইন আনইনস্টল হচ্ছিল না। সফটওয়ার সেন্টার থেকে সেটা এখুনি হল।
তবে যতদুর মনে করতে পারছি যে ওয়াইন না থাকা অবস্থাতেও এগুলো দেখেছি।
তবুও এখনো কি আমি নিরাপদ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


