somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহজাহানকে কেন বলবো প্রেমের দেবতা ?

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা যে সম্রাট শাহজাহানকে প্রেমের দেবতা মনে করি , তার স্ত্রী মমতাজের কবরের অবস্থান তার কবরের চেয়ে একটু নিচে। স্ত্রীর নামে যে তাজমহল তিনি গড়েছেন , তার অর্থ সংগ্রহ করতে যখন তিনি খুব ব্যস্ত , তখন ভারতের দাক্ষিণাত্যে চরম দুর্ভিক্ষ চলছিল। কিন্তু সম্রাট শাহজাহানের চোখ সেদিকে নিবদ্ধ হয়নি। এমনকি ভালোবাসার সম্রাট বলে যাকে সারা পৃথিবী চিনে , তিনি নিজের বোনের প্রেমিককে যমুনা নদীতে ডুবিয়ে মেরেছিলেন , আর নিজের প্রেমকে অমর করতে গড়েছেন তাজমহল। তাজমহল শ্রমজীবি মানুষের শ্রম শোষণের অর্থে নির্মিত হয়েছে বলেও অনেকে অনেক বিতর্ক করেন। এই শ্রম শোষণ অথবা নির্যাতন , এর প্রতিকার কী? কেন হচ্ছে এসব ? নির্যাতনকারীর কী পরিণতি হবে ? যারা শ্রমিকের পক্ষের লোক , তাদের অনেকেই আজও তাজমহলকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। সে রকমই শ্রমিকের পক্ষের এক লেখক ছিলেন আমাদের বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত লেখক সোমেন চন্দ [১৯২০-১৯৪২]। জন্ম তার নরসিংদী জেলায়। সোমেন একসময় আমাকে অনেক ভাবিয়েছেন। আজও ভাবান। ধরুন , তাজমহলের বিষয়টিই। ২২ বছরে ২০ হাজার শ্রমিকের পরিশ্রমে যে তাজমহল তৈরি হয়েছে , সেই তাজমহলের কারিগরদের বধ করা হয়েছে বলে এখনও বিভিন্ন তথ্য পাওয়া যায়। যদি তা সত্য হয় , তাহলে ভাবা যায় সম্রাট শাহজাহান কত নিষ্ঠুর ছিলেন ! অথচ তাকে আমরা প্রেমের দেবতা বলি। কেন ? কেন তাজমহলের শ্রমিকদের বধ করা হলো ? ১৯৯২ সালে এ তথ্য প্রথম যেদিন জেনেছিলাম , কষ্টে ঘুমোতে পারিনি সারারাত। এত শ্রমিকের রক্ত কি কখনোই বিদ্রোহ করে জ্বালাবে না শাহজাহানের পক্ষের ইতিহাসকে ? এমনই মনে হয়েছিল। তখন থেকেই সম্রাট শাহজাহানের বিষয়ে বিভিন্ন আড্ডায় যতবার প্রশংসার কথা এসেছে , ততবারই রাগ ধরে গেছে মনে। এমনকি রবীন্দ্রনাথের ‘তাজমহল’ কবিতা পড়ার পরও। কবির কবিতা অসাধারণ। কিন্তু ক্রোধ ছিলো আমার সম্রাট শাহজাহানের প্রতি। এই মুঘল সম্রাট যখন তার অমর স্থাপত্যকীর্তি তাজমহল গড়েন , তখন ভারতের দাক্ষিণাত্যে চলে ভয়াবহ দুর্ভিক্ষ । পথে পথে মানুষের লাশ , খাদ্যের জন্য হাহাকার। অথচ তিনি তখন গড়ছেন প্রেমের নিদর্শন তাজমহল । সেই ইতিহাস আজ নেপথ্যেই রয়ে গেছে। শাহজাহানকে তাই তখন থেকেই আমার অনেক কারণেই ভন্ড মনে হয়েছে। শাহজাহান তার বোনের প্রেমিককে বারবার তার বোনের সঙ্গে প্রেম করতে নিষেধ করেছেন। যখন বোনের প্রেমিক নিষেধ উপেক্ষা করেছেন , তখন তিনি সেই প্রেমিককে যমুনা নদীতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। আর নিজের প্রেমকে অমর করতে গড়েছেন তাজমহল। সেই শাহজাহানকে কেমন করে প্রেমের দেবতা বলে বরণ করব আমরা?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×