somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জসীম অসীম
চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

কুমিল্লায় চলছে পুরনো গোমতী দখলের লড়াই

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লা শহরের উত্তর-পূর্ব দিক দিয়ে বয়ে গেছে গোমতি নদী। একদা এ নদী বয়ে যেত শহরের খুব কাছ ঘেঁষেই। কিন্তু পরে বিভিন্ন বিবেচনায় এ নদীর গতিপথ পরিবর্তন করা হয়। নতুন করে নির্দেশিত এ পথে প্রবাহিত হতে থাকে সচল গোমতি নদী । আর সেই থেকেই কুমিল্লা শহরের উত্তর-পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া নদীর পুরনো খাতটিকে গিলে খাওয়ার যাবতীয় উপক্রম শুরু হয় এবং এখনো চলছে সেই পুরনো গোমতী দখলের হিংস্র লড়াই।
কুমিল্লা শহরের অনেক পুকুর আগেই ভরাট হয়ে গেছে। এখন চলছে পুরনো গোমতী দখলের অবৈধ প্রতিযোগিতা । ব্যাংক ও ট্যাংকের শহর নামে পরিচিত এ কুমিল্লা শহর থেকে হারিয়ে গেছে প্রায় একশো’র কাছাকাছি পুকুর। শহরে এখনও যেসব পুকুর, দিঘি ও জলাধার রয়েছে , এর মধ্যে সবচেয়ে বড় জলাধার গোমতি নদীর এ পুরনো খাতটিই , যাকে স্থানীয় মানুষ এখনো ‘মরা নদী’ নামেই ডাকে। কিন্তু ভূমিখেকোদের অশুভ দৃষ্টির কারণে ক্রমাগতই হারিয়ে যাচ্ছে এ জলাধার। শহরের ঠাকুরপাড়া মদিনা মসজিদ সংলগ্ন পুকুরটির কথা মনে পড়ে ? যে পুকুরের পাড়ে কতরকম ফুল ফুটতো ? শেষ। ফরিদা বিদ্যায়তনের কাছের পুকুরটি ছিল কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত। উধাও হয়ে গেছে। পৌরপার্কের ভিতরের ব্যাঙ সাগরেও গিয়েও ‘ঠ্যাং’ পড়েছে ওসব পরিবেশঘাতকদের। ব্যাংক ও ট্যাংকের শহর নামে পরিচিত এ কুমিল্লা শহর থেকে প্রায় একশো’র কাছাকাছি পুকুর এরই মধ্যে গিলে হজম করে ফেলেছে অর্থলোভী পরিবেশঘাতক-পরিবেশখাদকরা। আর প্রশাসন বরাবরই বিভিন্ন কারণে এসব না দেখার ভান করেছে। আর সেই সুযোগে এখন চলছে পুরনো গোমতী দখলের অবৈধ প্রতিযোগিতা।
কুমিল্লার এ পুরনো গোমতী নদী , একদার কল্লোলিনী গোমতী নদী এখন দখলগ্রস্ত মানুষের হিংস্র থাবার শিকার। শীর্ণ তার দেহ। তার বিভিন্ন স্থানে পরিবেশবিরোধী নির্মম বাঁধ দিয়ে মুক্ত স্রোতধারাকে রুদ্ধ করা হয়েছে। দু’পাশের আগ্রাসী মানুষের দখলের নেশায় দু’তীরের মনোহর শোভাও বিপর্যস্ত। যেনো এ পুরনো নদীর শ্বাসরোধ হওয়ার উপক্রম। দু’কূলপ্লাবী স্রোতের কল্লোল তার থেমে গেছে অনেক আগেই। মানুষ কর্তৃক গোমতী নদীর এ গতি পরিবর্তন করার কারণে একদা এ পুরনো গোমতী নদী প্রথম স্রোতহীন হয়। এখন এ নদীর শেষ চিহ্নটুকুও মুছে দেয়ার নির্মম ষড়যন্ত্র চলছে।
পুরনো এ গোমতী নদী একদা কোল দিয়েছিলো এ শহরকে। গড়ে উঠেছিলো তার তীর ঘেঁষেই ঐতিহাসিক সুজা বাদশাহ মসজিদ। আজ এ শহরের কিছু আগ্রাসী মানুষ গিলে খাচ্ছে তাকে। যে শহরকে সে একদিন জল দিয়ে আশ্রয় দিয়েছিলো , সে শহরের বিস্তারের বেদখল তাকে রাক্ষুসের মতো খেতে বসেছে আজ। কালের স^াক্ষী ছিলো নদীর এ অংশ। এখন বিষাক্ত জলধারায় পরিপূর্ণ। বিপন্নও সে। শুধু হিংস্র মানুষের লোভের কারণে। পানির রং হয়ে গেছে ফ্যাকাসে। এখন এ গোমতী যেন ঘরবাড়ির বিভিন্ন বর্জ্যে বিপজ্জনক করা এক বিষাক্ত জলধারা। এ গোমতী এখন খোলা নর্দমার ময়লা পানি বুকে ধারণ করে কোনো রকমে বেঁচে আছে। অসহায় এ গোমতীর এখন আর অতীতের স্রোতের জোর নেই। তাই দু’তীরের আগ্রাসী মানুষ ক্রমাগতই গিলে খাচ্ছে তাকে। এ গোমতীর দু’তীর যেনো বিক্রি হয়ে গেছে ওসব আগ্রাসী মানুষের কাছে। রাহুর মতো ক্রমাগত গিলছে তাকে। ফলে ছোট হয়ে আসছে এ পুরনো গোমতী নদী। এ শহরের তথাকথিত প্রভাবশালীদের চেলাচামুন্ডাদের আগ্রাসনে। একদার দু’কূল ছাপিয়ে পানির প্রবাহ নিয়ে পথ চলা গোমতী এখন কতোটা ভীত , তা না দেখলে বিশ্বাস করা যায় না। এভাবে চলতে থাকলে এ পুরনো গোমতী নদী একদিন অদৃশ্য হয়ে যাবে। প্রশাসন কিংবা পরিবেশবান্ধব কোনো সংগঠন কি নেই , যারা এ বিশাল জলাধারকে রক্ষা করতে আন্তরিকভাবেই এগিয়ে আসতে পারে!
যদি এখনো তা না করা যায় , তাহলে নদীর এ পুরনো খাতটি খাল হয়েও টিকে থাকবে না আর। একদিন বড় বড় নৌকো এসে ভিড়েছে গোমতি নদীর যে বাঁকে, এভাবে চলতে থাকলে সে নদীর মৃত এ খাতে পানিও থাকবে না আর। থাকলেও থাকবে আশংকাজনক দূষিত পানি। এ পুরনো গোমতী কারো ব্যক্তিগত স¤পত্তি নয়। তবু কর্তৃপক্ষের অনুুমতি ছাড়া এ নদীর দখলকৃত তীরে প্রাসাদ গড়ে উঠছে। চলছে দখলের অবৈধ প্রতিযোগিতা। অথচ পুরনো নদীর দু’ তীর সংরক্ষণ করে কিংবা তীরে বনায়ন করে পর্যটক ও নাগরিকদের বিনোদনকেন্দ্র গড়ে তোলা যেতে পারে। এ নদীর দৈর্ঘ্য কুমিল্লার ঐতিহ্য ‘ধর্মসাগর’ থেকেও বড়। ধর্মসাগরের পশ্চিমপাড়ের মতো এর দৈর্ঘ্য পাকা করে বৃক্ষরোপণ করা যেতে পারে। এ নদীতে ভাসমান রেস্তোরা করে একে অর্থ উপার্জনের একটি মাধ্যম হিসেবেও কাজে লাগানো যেতে পারে। আর নদীতে হতে পারে পরিকল্পিত মৎস্য চাষ।
এ নদীর সৌন্দর্য রক্ষায় কুমিল্লাবাসীকে এগিয়ে আসতেই হবে। কেবল কুমিল্লায় বিভাগ বাস্তবায়ন , কুমিল্লায় পূর্ণাঙ্গ বেতারকেন্দ্র স্থাপন নিয়ে আন্দোলন করলেই চলবে না , এ মাতৃরূপা পুরনো গোমতীকেও রক্ষা করতে হবে। বন্ধ করতে হবে দখলবাদীদের নদীদখলের লড়াই। গোমতী নিশ্চিহ্ন হলে কিংবা দূষিত পানির একটি সংকীর্ণ জলধারায় রূপান্তরিত হলে কুমিল্লার পরিবেশই অসুস্থ হবে। এ শহরের অনেক পুকুর ভরাট হয়ে গেছে। এখন চলছে পুরনো গোমতী দখলের অসৎ প্রতিযোগিতা। এ থেকে পুরনো গোমতীকে রক্ষা করা না গেলে প্রকৃতিও একদিন এ শহরবাসীর উপর প্রতিশোধ নিতে পারে। সেটা তো আজকাল খরার মৌশুমে একটু একটু টের পাওয়াও যাচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×