somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জসীম অসীম
চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

নিজের বাড়িতে ওরা শুধু বেড়াতেই যায়, কাজের সন্ধানে উত্তরবঙ্গের অনেকেই এখন কুমিল্লায়

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের উত্তরাঞ্চলকে উত্তরবঙ্গও বলা হয়। এ উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ আরও অনেক জেলার হাজার হাজার মানুষ কর্মের সন্ধানে এখন কুমিল্লায় এসে বাস করছেন। তাদের অধিকাংশই আবার রিকশাচালক। তবে কুমিল্লায় ভিন্ন পেশায়ও তাদের উপস্থিতি রয়েছে। বিশেষ করে কুমিল্লা শহরের বাইরে উত্তর বাংলার বিপুল সংখ্যক লোক কৃষিশ্রমিক হিসেবেও নিয়োজিত রয়েছেন। কুমিল্লায় কেন এসেছেন ? এ প্রশ্ন করলে লালমনিরহাটের মধ্যবয়সী রিকশাচালক সুন্দর আলী জানান, আমাদের নিজের এলাকায় তেমন কোনো কাজ পেলে তো আর আমরা এখানে ছুটে আসি না। আমাদের বাঁচার নিশ্চয়তা ওখানে তেমন নেই বলেই আমরা এখানে আসি। কুমিল্লায় কৃষিশ্রমিক হিসেবে কাজ করছেন রংপুর জেলার মিঠাপুকুর থানার দেউলমীর্জাপুরের আবদুল হাকিম। তিনি বলেন, রংপুরে কাজের আর্থিক মূল্য খুবই কম। কুমিল্লায় কাজ অনুযায়ী টাকা পাওয়া যায় বেশি। তাই টাকার মায়ায় ঘর-সংসার ভুলে এখানে পড়ে থাকি ।
উত্তরবাংলার বিভিন্ন জেলা থেকে আগত আরও বিভিন্ন লোকের সঙ্গে আলাপ করে জানা যায়, সেখানকার যে সমস্ত লোক কুমিল্লায় বসবাস করছেন,তাদের অধিকাংশেরই পেশা ছিল কৃষি। কিন্তু সেখানে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপে দিন দিন কমে গেছে কৃষিজমি, দেখা দিয়েছে খাদ্যাভাব। অন্যদিকে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে শোধ করতে না পারায় অবস্থা আরও চরমে পৌঁছে । এ অবস্থায় তাদের পারিবারিক জীবন অস্থির হয়ে উঠেছে। অন্যদিকে সেসব অঞ্চলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগও নেই । কৃষিজমি কমে যাওয়ার কারণে ও জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি হয়েছে প্রচণ্ড প্রতিযোগিতা। এর ফলে উত্তরবাংলার বিভিন্ন জেলার মানুষ নিজের এলাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন । তাদের অনেকে এসেছেন কুমিল্লায়। উত্তরবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম থেকে দলে দলে কর্মহীন মানুষ এসেছেন কুমিল্লা জেলায়। এখন তারা ছড়িয়ে পড়েছেন কুমিল্লার প্রত্যন্ত গ্রামগুলোতেও। জেলার সদর থানার বিভিন্ন ইউনিয়ন ঘুরে অনেক লোকের সঙ্গে কথাও হয়েছে। তেমনি কথা হয় মোহসিন মিয়ার সঙ্গেও। তার বয়স ৪০। গ্রাম ১৬ নং দেউলমীর্জাপুর। থানা- মিঠাপুকুর। জেলা- রংপুর। বললাম, কেন আপনারা কাজের খোঁজে রংপুর থেকে কুমিল্লায় চলে আসেন ? মোহসিন মিয়ার উত্তর:পেটের জ্বালায় ভাই, পেটের জ্বালায়। বললাম:কী কাজ করছেন এখানে ? মোহসিন মিয়ার উত্তর:ধান কাটছি ভাই বিভিন্ন কৃষকের জমিতে। আর কি কখনো কুমিল্লায় ধান কাটতে এসেছিলেন? মোহসিন মিয়া উত্তরে বলেন, অনেকবারই আসছি ভাই, বলা যায় প্রতিবছর। কিন্তু রিকশা চালাতে ভয় পাই। উল্টাপাল্টা চালাইলে ট্রাফিক পুলিশ বেসাইজ কইরা ফালাইবো। আমার মামাতো ভাইয়ের চান্দি ওদিন ফাটাই ফালাইছে। আমি বললাম, রংপুর থেকে কি ট্রেনে আসেন ? মোহসিন মিয়া উত্তরে বলেন, ট্রেনে খুব কমই আসি ভাই। বাসের ছাদে করে আসি। বললাম, ছাদে করে কেনো ? মোহসিন মিয়া বলেন , ভিতরে ভাড়ার রেট বেশি। ছাদের ভাড়া কম। কম টাকায় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ঝুঁকি নিয়েই আসি।
এমনিভাবে আরো অনেকের সাথে আলাপ হয় আমার । নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের অনেক দিনমজুরের সঙ্গে জমে নানা গল্প। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কসাকাটা গ্রামের আবদুস সালামের গায়ে ছিলো প্রচণ্ড জ্বর । প্যারাসিটামল জাতীয় কিছু ওষুধ খেয়েছিলেন । ভালো চিকিৎসার ব্যবস্থা হয়নি টাকার অভাবে। ওরা ঝাঁক বেঁধে ছড়িয়ে পড়েছেন জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতেও। সবাই শহরে কাজ করেন না। যারা একটু সহজসরল প্রকৃতির, তারা কাজ খোঁজ করেন গ্রামে। কাজ শেষ হয়ে গেলেও স্থায়ীভাবে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে খুব কম। কারণ বাড়িতে তাদের করার মতো তেমন কাজ নেই। তাই বাড়িতে ওরা মাঝে মাঝেই যান। উত্তরবাংলার একজন রিকশাচালক জানান, ঈদেও তিনি বাড়িতে যাননা। ঈদের পুরো লগ্নেই তিনি বাড়িতে যান না। কামাইটামাই শেষ করে তবেই যান বাড়িতে। কেউ আবার এ অঞ্চলে বিয়েসাদী করে রীতিমত জামাই হয়ে বসবাস করছেন। তারপরও বাড়িতে তারা যান। তবে বলা চলে, নিজের বাড়িতে তারা শুধু বেড়াতেই এখন যান। এটাই এখন তাদের জীবনের নির্মম বাস্তবতা।






৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×