somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রয়টার্স-এ খন্ডকালীন সংবাদ পাঠানোর গল্প

২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৯ সালে কুমিল্লার বুড়িচংয়ের এতবারপুর দিয়ে গোমতি নদী ভাঙ্গনের পর দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্টিংকে কুমিল্লার যেসব সাংবাদিক ‘বাড়িয়ে লেখা’ মনে করলেন, তারা বলে বেড়ালেন, বুড়িচং উপজেলার এতবারপুরের পাশের গ্রাম জিয়াপুরেই নাসির উদ্দিনের জন্মস্থান। তাই নাসির উদ্দিন এত বাড়িয়ে লিখছেন। অথচ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর বাংলাদেশ ব্যুরো চীফ আনিস আহমেদ তখন আমাকে বললেন, এটি ছিল তখন অন্যতম আন্তর্জাতিক সংবাদ। তিনি আমাকে ঘন্টায় ঘন্টায় গোমতি নদীর বাঁধ ভাঙ্গার খবর দিতে বললেন। বললেন ছবি দিতেও। অথচ এককভাবে আমার উপরও নির্ভর করলেন না। নির্ভর করলে আরও তিগ্রস্থ হতেন। সম্ভবত তারা সংবাদ-এর জন্য একক সূত্রের উপর নির্ভরও করেন না। কারণ তখন আমি কুমিল্লা ডিসি অফিসে গিয়ে দেখলাম জেলা কন্ট্রোল রুমে রয়টার্সের ঢাকা অফিস থেকে তথ্যের জন্য ফোন করা হয়েছে। গেলাম বুড়িচংয়ের নিমসারের দিকে। ওখানে গিয়েও দেখা পেলাম রয়টার্সের খন্ডকালীন দায়িত্বপ্রাপ্ত এক প্রতিনিধি সংবাদ সংগ্রহে ব্যস্ত। আসলে রয়টার্স চাচ্ছিল কোনো নতুন সংবাদ সংগ্রহ করতে, যা কোনো সংবাদ মাধ্যমই পায়নি। কিন্তু সে সময়ে আমি কুমিল্লার ৪টি আঞ্চলিক সংবাদপত্রে বেতনভিত্তিক কাজ করতাম। দৈনিক ‘রূপসী বাংলা’, সাপ্তাহিক ‘আমোদ’-‘নিরীণ’ ও ‘লাকসামবার্তা’। সাপ্তাহিক ‘লাকসামবার্তা’ পত্রিকাটি একটি উপজেলাভিত্তিক সংবাদপত্র হলেও ১৯৯৮ সাল থেকে ২০০০ সালের জুন মাস পর্যন্ত আমাকে প্রতি মাসে ২০০০/- (দুই হাজার) টাকা করে বেতন দিয়েছিল। সে সময়ে এসব সংবাদপত্রে কাজ করতাম বলে সময় ও সুযোগের অভাবে রয়টার্সের জন্য যথাযথ সংবাদ সংগ্রহ করতে পারিনি। এমনকি কোনো এক শুক্রবারে আমি নদী ভাঙ্গনের এবং বন্যার ছবি তোলার পর ‘রয়টার্স’-এর তখনকার ‘বাংলাদেশ ব্যুরো প্রধান’ আনিস আহমেদ আমাকে ছবি পাঠাতে বললেন। কিন্তু শুক্রবারের বন্ধের কারণে আমি কুমিল্লার কোথাও ছবি প্রিন্ট করাতে পারলাম না। উল্লেখ্য, তখন আমরা এখনকার ডিজিটাল ফটোগ্রাফির এত সুবিধার কথা ভাবতেও পারিনি। আনিস আহমেদ আমাকে আবারও ছবি পাঠাতে বললেন। আরও বললেন , ফিল্ম পাঠাতে না পারলে ‘র’ [ডেভেলপ না করা] ফিল্ম যেন পাঠাই। আমি কুমিল্লার দৈনিক ‘রূপসী বাংলা’র কাজ ফেলে ফিল্ম নিয়ে ঢাকায়ও যেতে পারলাম না। কাউকে দিয়ে ঢাকায় ফিল্ম পাঠাতেও পারলাম না। অবশেষে কুমিল্লা শহর থেকে বের হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছবি প্রিন্ট করে কুরিয়ারে পাঠালাম বন্যার এবং নদীভাঙ্গনের যতো দুর্লভ ছবি। একদিন পর সেই ছবি আনিস আহমেদের কাছে পৌঁছে। তারপর টেলিফোনে ঢাকায় ‘নিউজ’ পাঠানোর সময় কুরিয়ার সার্ভিসে আমার ছবি পাঠানোর কথা শুনে েেপ গেলেন আনিস আহমেদ। বললেন, ছবি পাঠানোর লোক না পেলে ফিল্মটা নিয়ে আপনি কেন চলে আসলেন না ? আমি বললাম, এখানকার ৪টি আঞ্চলিক কাগজে আমি কাজ করি ঠিক চাকুরি হিসেবে। তাই সময় বের করতে পারিনি। চাকুরি গেলে বাঁচাখাওয়ার সমস্যা হবে। পরে আনিস আহমেদ আমাকে রয়টার্সের ঢাকা অফিসে যেতে বললেন। কিন্তু আমি আর যাইনি। (চলবে)
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×