somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন রিপোর্টারের পেশাগত দক্ষতা: (1)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আলোকচিত্র: জসীম অসীম: 2001

আমরা বাস করছি এমন এক সময়ে, যে সময়ের সঙ্গে অতীতের কোনো সময়েরই তুলনা দেয়া যাবে না। যখন আমরা খেলা শুধু দেখিই না, খেলা নিয়ে পড়ি। পড়তেই হয়। যখন কলেজে ভর্তির আবেদন করতে হয় প্রিপেইড মোবাইল থেকে এস.এম.এস-এর মাধ্যমে। যখন অধিকাংশ ডাক্তারই অর্থের জন্য উন্মাদ হয়ে আছেন এবং কারণে-অকারণে যেনতেন উপায়ে অস্ত্রোপচার করে মানুষকে নতুন নতুন ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। ঠিক এ অবস্থায় একজন সাংবাদিকের কাজ করার পদ্ধতিও জটিলতর হয়েছে।
পাসপোর্ট নিয়ে হজ যাত্রীরা সমস্যায় পড়লে হজ এজেন্সিগুলোর সংগঠন 'হাব'-এর সঙ্গে কথা বলে কী বক্তব্য নিতে হবে অথবা ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে কী বক্তব্য দেয়, তার দিকে কতোটা নজর দিতে হবে, তাও জানতে হবে। আমরা এখন বাস করছি এমনই এক সময়ে, যে সময়ের সঙ্গে অতীতের কোনো সময়েরই তুলনা দেয়া যায় না। সময় এবং একজন সাংবাদিকের কাজ করার পদ্ধতি আগেকার কোনো ব্যাকরণের সঙ্গেই তেমন মিলছে না।
আপনার শহরের বা এলাকার একটি হিন্দু পরিবারের পাকা বাড়িসহ ৫০ বিঘা জমি দখল করে রেখেছেন ক্ষমতাসীন দলের এক নেতা। আর সম্পত্তি উদ্ধারের মামলা করে প্রাণের ভয়ে পালিয়ে রয়েছেন কিংবা পালিয়ে বেড়াচ্ছেন সেই সম্পত্তির মালিক। শুধুমাত্র এটুকু খবর জানার পর আপনি পুরো খবরটি সংগ্রহ করতে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন! অবশ্য এ ঘটনা জানার জন্য এই ইন্টারনেটের যুগেও আপনাকে অনেককিছুই সরেজমিনে দেখে আসতে হবে। এক্ষেত্রে মামলার বিবাদীর সঙ্গে আপনাকে যোগাযোগ করতেই হবে। আর মামলা যেহেতু হয়েছে, সুতরাং সেখানে তথ্যের জন্য আপনাকে আদালতের শরণাপন্নও হতে হবে। অবশ্য আদালতকে নিয়ে কোনো মতামত দেওয়ার আইনগত অধিকার আপনার নেই। যেমন: বিবাদী পক্ষ যদি একের পর এক সময় নিয়ে মামলার দিন বারবার পিছিয়ে দেয়, সে ক্ষেত্রে আপনি আদালতকে দায়ি করে কোনো মন্তব্য প্রকাশ করতে পারবেন না। আপনাকে জানতে হবে ঠিক কবে ও কিভাবে সেই পরিবারের পাকা বাড়িসহ ৫০ বিঘা জমি দখল করে নিলো ক্ষমতাসীন দলের ওই নেতা। এক্ষেত্রে আপনাকে যে কর্তৃপক্ষের সঙ্গে কথা না বললে রিপোর্টটি পূর্ণাঙ্গই হবে না, সেটি হলো ভূমি কার্যালয় কিংবা ল্যান্ড অফিস। সেই পাকা বাড়িসহ ৫০ বিঘা জমি আপনার জেলার কোন থানার অন্তর্গত সম্পত্তি এবং তা কতো নং ... মৌজার কোন কোন দাগে রয়েছে, এ বিষয়ে সেই ভূমি কার্যালয় কিংবা ল্যান্ড অফিসের সঙ্গে কথা বলে আপনাকে তথ্য জানতেই হবে। বিশেষ করে আপনাকে ভূমি কর্মকর্তা বা এসি ল্যান্ড-এর সঙ্গে কথা বলতেই হবে। অভিযোগকারীর সম্পত্তিগুলো ঠিক তার নামে রয়েছে কী না, কিংবা যেহেতু সেই লোক বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু, তাই সেই সম্পত্তি বর্তমানে তার পিতার নামে রয়েছে কী না কিংবা কোনো চাচার নামে, অথবা সেই পরিবারের কেউ ভারতে চলে গিয়েছে কী না কিংবা গেলেও ঠিক কবে গিয়েছিল, সম্পত্তিগুলো কখনো এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি, অ্যাবান্ডন প্রপার্টি বা পরিত্যক্ত সম্পত্তিতে রূপান্তরিত হয়েছিল কী না অথবা এখনো কোনো সম্পত্তি ভি.পি বা ভাস্টেট প্রপার্টি বা অর্পিত তালিকাভুক্ত কী না এসব জানতেই হবে। আর এ বিষয়ে যেসব আইন ও প্রজ্ঞাপন বিভিন্ন সময়ে জারী হয়েছে, তা জানলে আরও ভালো হবে। আর এসব জমি নিয়ে আদালতে চলমান মামলার খোঁজখবর তো আপনার জানতেই হবে। আর যদি দখলকারী এই সম্পত্তি কিনেছেন দাবী করেন, তাহলে তা রেজিস্ট্রি হয়েছে কী না, তাও খতিয়ে দেখতেই হবে। বিবাদীর বক্তব্য ছাড়া এক্ষেত্রে রিপোর্টটি পরিপূর্ণ হবেই না।
আজকের যুগে একজন সাংবাদিককে রিপোর্ট লেখার জন্য অনেক জ্ঞানই রাখতে হয়। খুব বেশি আরামপ্রিয় লোক হয়ে সব ক্ষেত্রে ভালো রিপোর্ট করা সম্ভব নয়। একটি রিপোর্টের জন্য হয়তো আপনাকে দেখা গেল যে প্রত্যন্ত এলাকার একটি বাঁশের সাঁকো পার হয়ে একটি এলাকার অনেক গভীরে যেতে হচ্ছে। আরেকটি রিপোর্টের জন্য হয়তো বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ভোগান্তির মধ্য দিয়েও হয়তো কোথাও যেতে হচ্ছে। এমনি আরও কতো কতো ঘটনার সঙ্গেই আপনাকে সম্পৃক্ত হতে হবে। এই ডিজিটাল যুগেও, এই ইন্টারনেটের যুগেও জগৎ সংসারের অনেক কিছুই এখনো এর আওতামুক্ত রয়েছে। সুতরাং একজন ভালো রিপোর্টার হওয়ার জন্য আপনাকে হতে হবে অনেক কষ্ট সহিষ্ণু মানুষ। আর শিক্ষা এবং দক্ষতা ও অভিজ্ঞতার তো কোনো বিকল্পই নেই।
আপনাকে অনেক কিছুই জানতে হবে। কোনটা মানবিকতা এবং কোনটা নয়, তা জানতেই হবে। ওসামা বিন লাদেনকে হত্যার পর লাদেনের স্ত্রীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পাকিস্তানকে চাপ দিতে থাকে যুক্তরাষ্ট্র। এটি হয়তো আন্তর্জাতিক সংবাদ। আর এ নিয়ে হয়তো ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় একটি বিশ্লেষণধর্মী লেখা লিখেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও কলামিস্ট রবার্ট ফিস্ক। আর সেই লেখায় হয়তো তিনি বিন লাদেনকে সমর্থন না করলেও মার্কিন ও ব্রিটিশ সেনাদের অনেক সমালোচনাও করলেন। সেই লেখা পড়ে সব সময় আবেগে গদগদ হওয়ারও কারণ নেই। কারণ ওসব কলামিস্ট-বিশেষজ্ঞ বা মিডিয়া ব্যক্তিত্বদের প্রায়ই বাজারীনীতির কারণেই মানবিকতার পক্ষে সাফাই গাইতে দেখা যায়। বাস্তবিক অর্থে নিরপেক্ষ লেখা পাওয়া খুব কঠিন। যেমন এটি আন্তর্জাতিক ক্ষেত্রে, তেমনি জাতীয় বা আঞ্চলিক ও স্থানীয় ক্ষেত্রেও। আজকের যুগে একজন সাংবাদিককে রিপোর্ট লেখার জন্য অনেক জ্ঞানই রাখতে হয়। কারণ ঘটনার সূত্রগুলোতে অনেক ক্ষেত্রেই মিল পাওয়া যায়। আপনার এলাকার একটি ঘটনাও হতে পারে আন্তর্জাতিক সংবাদ: যেমন একটি বিমান দুর্ঘটনা। তেমনি একটি আন্তর্জাতিক ঘটনার সঙ্গেও থাকতে পারে আপনার প্রতন্ত এলাকার কোনো যোগসূত্র। সুতরাং কোনো ঘটনাকেই বিচ্ছিন্ন করে দেখা যাবে না। আর তা হলেই একজন সাংবাদিক বা রিপোর্টারের পেশাগত দক্ষতার প্রমাণ মিলবে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×