
অলংকরণ: জসীম অসীম
একসময় কতো ভালো ছিলাম
ভালো থাকার পুরষ্কারও পেয়েছি
সবকিছু হারিয়ে
এখন দেখছি সর্বত্রই পুরস্কৃত দালাল
তাই এখন হয়ে গেছি আমিও
ক্ষুদ্র এক দালাল
দালালি ছাড়া বাচাঁ যায় না
রুটি-রুজি, ভাত-কাপড়-সংসার
সবকিছুই দালালিনির্ভর এখন
তাই দেখছি চর্তুদিকেই দালাল
তাই হয়েছি এখন
আমি নিজেও এক দালাল
এমন একটি মুখও খুঁজে পাইনা
যার মুখে দালালের প্রতিচ্ছবি নেই
এমন নারীমুখও কি অধিক পাই?
যার রূপে বেশ্যার কোনো প্রতিকৃতি নেই?
যারা যারা ভালো ছিলেন আমাদের গ্রহে
ক্রমাগতই হারিয়ে যাচ্ছেন তাঁরা
মিশে যাচ্ছেন গাঢ় অন্ধকারে
চতুর্দিকেই দালাল
তাই আমি নিজেও এখন দালাল
নিজের চেহারা দেখে তাই নিজেরই
বিকট বমি আসে
পৃথিবী কি সত্যি ডুবে যাবে
দালালের এই দালালির চরম সর্বনাশে?
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



