
1992-2004 সাল পর্যন্ত লেখা
আমার ইংরেজি কবিতাগুলো নিয়ে
গ্রন্থ প্রকাশের এ বিজ্ঞাপনটি প্রথম বের হয়েছিল
একটি কবিতাপত্রে 2004 সালেই।
কিন্তু অর্থাভাবে আজ অবধি সেই গ্রন্থ আমার আর প্রকাশিতই হয়নি।
মনে হয় অর্থাভাবে সেই গ্রন্থ আর প্রকাশিত হবে না,
সেটা বুঝতে পেরেই
2005 সালের নভেম্বরে আমি সেসব কবিতা দিয়েই
কুমিল্লা শিল্পকলা একাডেমীতে একটি
প্রদর্শনীর আয়োজন করেছিলাম।
আর সেই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন
‘দৈনিক শিরোনাম’ পত্রিকার সম্পাদক নীতিশ সাহা।
এক রঙে ছাপা এ বিজ্ঞাপনের মূল আলোকচিত্রটি ছিল রঙিন।
1998 সালে এ আলোকচিত্রটি আমাকে তুলে দিয়েছিলেন
গল্পকার ও গবেষক মামুন সিদ্দিকী।
বর্তমানে এর সেই মূল রঙিন ছবিটিও আমি
চিরতরেই হারিয়ে ফেলেছি।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


