somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিও দুই বিয়েই করেছি

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আপনি নাকি দুই বিয়ে করেছেন?
এখনো প্রায়ই আমাকে এই ধরনের বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতেই হয়। তবু আমি সবিনয়ে প্রশ্নকারদের বলি, জী জনাব, আপনি যথার্থই অবগত হয়েছেন।
তখন তিনি হয়তো বললেন, বলেন কী! এটা কিভাবে ঘটলো?
লোকটি বামপন্থী হলে আমি তখন বলি, এটা আপনি ইচ্ছে করলে পরলোকে গিয়ে ‘মাও- সে- তুঙ’কেও জিজ্ঞেস করে আসতে পারেন। চীনের মহান নেতা মাও- সে- তুঙও এমন দুই বিয়েই করেছিলেন।
কিন্তু আপনার বিষয়টি কেমন একটু খটকা লাগে না?
আমি আর তখন কী বলবো, বলি যে, দুই বিয়ে আমি বাধ্য হয়েই করেছি। আমার দাদাও দুই বিয়ে করেছিলেন। আমার আগের শ্বশুরও করেছিলেন। এমনকি পরের শ্বশুরও করেছিলেন দুই দুইটি বিয়ে। তাই বলে আমরা কেউ একেবারে পঁচে যাইনি।
কেন পঁচে যাননি?
কারণ এটা আসলে যার যার জীবনেরও এক ধরনের বাস্তবতাও বটে। ‘দেবদাস’খ্যাত বিখ্যাত অভিনেতা প্রথমেশ বড়ুয়া কিংবা অভিনেতা পাহাড়ী স্যানালও দুই বিয়ে করেছিলেন। দুই বিয়ে করেছিলেন আমাদের বাংলাভাষার দুই শক্তিধর কবি মাইকেল মধুসূদন দত্ত ও কবি কাজী নজরুল ইসলামসহ আরও অনেকেই। দুইবার ‘বর’ হয়ে সাহিত্যিক মোতাহার হোসেন চৌধুরী লিখেছিলেন ‘বর্বর’ হয়েছি আমি।
কিন্তু মানুষের কি এক বিয়েতেই তৃপ্ত থাকা উচিত নয়?
এমন প্রশ্ন সামনে এলে বলি, জগতে যারা এক বিয়ে করেছিলেন, তারাও যে সুখের স্বর্গে বাস করে গিয়েছিলেন, সব সময় এমনও নয়। রাশিয়ার বিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় সারা পৃথিবী থেকে যখন সীমাহীন সম্মান পাচ্ছেন, তখন তার ঘর থেকে কতো অশান্তি পেয়েছিলেন। এক বিয়েতে ভদ্রলোকের শান্তি এলো কোথায়?
আমার জীবনের একদিক পর্যালোচনা করলে মনে হবে ‘লাইফ ইজ গ্যাম্বলিং এট দ্যা বটম অব দ্যা পিরামিড’। কিন্তু অন্যদিক? নজরুলের দুই বিয়ের খবর জানি আমরা, কিন্তু কারণ সবাই জানি না। আরও জানি না, তিনি যে, তার নির্বাক হওয়ার মাত্র তিন বছর আগে ১৯৩৯ সালে গ্রামোফোন রেকর্ডে গাওয়া তাঁর সব গান ও সকল বইয়ের স্বত্ত্ব মাত্র ৪ হাজার টাকায় বন্ধক রেখেছিলেন।
তবে আমি এটা বিশ্বাস করি যে, এসব বিষয়ে যদি আমার অন্যায় কিছু থাকে, তাহলে আমিও ক্ষমা পাবো না ইতিহাসের কাছে। যেমন লর্ড ক্লাইভের মতো ক্ষমতাধর ব্যক্তিও ক্ষমা পাননি। অপরাধ কাউকেই রেহাই দেয় না।
ক্লাইভ মুর্শিদাবাদ থেকে লন্ডনে ফিরে গেলে দুর্নীতির দায়ে তার বিচার শুরু হয়। বিচার ও দন্ড: এই উভয় হয়রানি এড়ানোর জন্য তিনি শেষে আত্মহত্যাই করেছিলেন।
তবু কিছু লোক এতকিছুর পরও আমাকে কোনোভাবে হেয় করতে না পেরে পেছনে পেছনে বলেন, ওই লোক তো দুই বিয়ে করেছে। আমি তখন বলি, এটা তো হলো সেই ‘লালুসালু’ উপন্যাসের ‘ওই মিয়া তোমার দাড়ি কই’ বলার মতোই। যুক্তিতে না পেরে অন্যভাবে দুর্বলতা খোঁজার অপচেষ্টা।
বাংলাদেশের চলচ্চিত্রকার জহির রায়হান দুই বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী সুমিতা দেবী, দ্বিতীয় স্ত্রী সুচন্দা। চলচ্চিত্রাভিনেত্রী রোজি প্রথমে বিয়ে করেন বিশিষ্ট চিত্রগ্রাহক ও পরিচালক এম এ সামাদকে। তখন তিনি রোজি সামাদ নামে পরিচিত ছিলেন। পরে এম এ সামাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটার পর তিনি মালেক আফসারীকে বিয়ে করে হয়ে যান রোজি আফসারী।
গুলতেকিনের সংসারে লেখক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ মন্দ ছিলেন না। কিন্তু কেন তিনি শাওনকে বিয়ে করলেন, তাঁর সব কারণ আমার জানা নেই। ব্যক্তিগত জীবনের এসবেরও ব্যাখ্যা কেন দিতে হবে সমাজকে!
গ্রামীণ ব্যাংকের ড. মুহাম্মদ ইউনূসও দুই বিয়ে করেছেন। অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী রিনা খানের কথা আপনারা জানেন। রওশনকে বাদ দিয়ে সাবেক প্রেসিডেন্ট এরশাদ কবি আবু বকর সিদ্দিকের মেয়ে বিদিশাকে কিভাবে বিয়ে করলেন ও পরিত্যাগ করলেন, তাও আপনাদের চোখের সামনেই। গায়ক কিশোর কুমারের জীবনেও এমন বিয়োগান্তক ঘটনা ঘটেছিল। তিনি দুইকেও ছাড়িয়ে গিয়েছিলেন। এক্ষেত্রে হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলরের বিষয়টি একেবারেই আলাদা। সর্বোচ্চ সংখ্যক বিয়ে করেছিলেন তিনি।
অভিনেতা আমির খানের বর্তমান স্ত্রী কিরন। বিশিষ্ট সেতারবাদক পন্ডিত রবিশঙ্কর ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র মেয়ে অন্নপূর্ণাকে প্রথম বিয়ে করেছিলেন। 1992 সালের দিকে তিনি যখন ঢাকায় এসেছিলেন, তখন তাঁর সঙ্গে ছিল স্ত্রী সুকন্যা। আমি তখন ঢাকায়। অনেক চেষ্টা করেও রবিশঙ্করের দেখা পাইনি। অভিনেতা খায়রুল আলম সবুজকে বলেছিলাম আমাকে তাঁর সঙ্গে দেখা হওয়ার সুযোগ করিয়ে দিতে। তিনি করেননি বা পারেননি অথবা প্রয়োজন মনে করেননি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ গোপনে আরেকটি বিয়ে করেছিলেন, একবার এমন খবরও রটেছিল পত্রিকায় এবং সেটা প্রিয়ংবদা দেবীকে জড়িয়েই। রবীন্দ্রনাথ অবশ্য এ খবরের প্রতিবাদ করেছিলেন। অভিনেতা শশীকাপুরের প্রথম স্ত্রী জেনিফারও চমৎকার মানুষ ছিলেন। শাম্মী কাপুরের প্রথম স্ত্রী গীতাবলী। দ্বিতীয় স্ত্রী নীলাদেবী। সাহিত্যিক বরিস পাস্তেরনাক দুই বিয়ে করেছিলেন।
অভিনেত্রী ডলি ইব্রাহিম এবং লেখিকা তসলিমা নাসরিনের আরও বিয়ের উদাহরন এখানে আর টানছি না। হিন্দি চলচ্চিত্রের অভিনেতা বিনোদ খান্না এবং আমাদের কবি রফিক আজাদ, তারাও কি তাহলে অভিযুক্ত হবেন? আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক আলমগীরের প্রসঙ্গ এখানে বিভিন্ন কারণে বাদ দিলাম। কিন্তু সাহিত্যিক-গণিতবিদ ও দার্শনিক ব্রারট্রান্ড রাসেল? অথবা সাহিত্যিক রমা রঁল্যা?
রমা রঁল্যা যখন মধ্যবিত্ত জীবন ত্যাগ করে প্রকৃতই একজন ত্যাগীপুরুষ হন, তখনই তার স্ত্রী আলাদা হয়ে গেলেন। ন্যালসন ম্যান্ডেলাও শেষে দুই বিয়ে করলেন। বিশ্ববিখ্যাত ব্যান্ডগ্রুপ বিটলসের সংগীত শিল্পী জন লেননের প্রথম স্ত্রী সিনথিয়া। দ্বিতীয় স্ত্রী ইয়োকো ওনো। তারা কেন করলেন দ্বিতীয় বিয়ে। কেন ভাঙ্গলো তাদের প্রথম সংসার?
আমার বিশ্বাস মানুষ ক্রমাগত উন্নত ধারণার অধিকারী হবে। দূরে সরে আসবে একপেশে সামাজিক এসব বিচার প্রক্রিয়া থেকেও ।
অনেক ক্ষেত্রে এসেছেও। একটি উদাহরণ দেই।
একবার একটি জাতীয় দৈনিক পত্রিকা এক ধর্ষিতার ছবি ছেপেছিল। ধর্ষিতা যুবতীটি ছিল কলেজছাত্রী। এইচ এস সি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। সেটা অনেক বছর আগের একটি ঘটনা। আর এখন ধর্ষিতার ছবিতো দূরে থাক, নাম- ঠিকানা ছাপাও আইন করে নিষিদ্ধ করা হয়েছে। এখন উল্টো ধর্ষকেরই নাম ঠিকানা ও বয়স লেখা হয়।
উদ্ভিদের রোগতত্ত্ব বিজ্ঞানীকে গেরিলা যুদ্ধের নেতৃত্ব দিলে হবে? বিপ্লবী চে গুয়েভারার উদাহরণ ভিন্ন। তিনি আবার ডাক্তারও ছিলেন। আমাকেও অহেতুক দুই বিয়ের বদনাম দিয়ে আমার জীবনের লক্ষ্য থেকে সরানো যাবে না। আমার কর্মই আমার পথ নির্ধারণ করবে। বাজে পারফরম্যান্সের দায় তো কোচকে নিতেই হয়। যদি ভুল কিংবা অন্যায় আমি সত্যিই করে থাকি, তাহলে নিশ্চিত আমার সাজা হবেই। এটা আমি মনেপ্রাণেই বিশ্বাস করি।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৪৮
২২টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×