somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(গল্প) শুভপুরের হিন্দু

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভপুরের সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে যখন আক্রমণ হয়, তার অনেক পূর্বেই তারা ঘটনা আঁচ করতে পারেন। কিন্তু আক্রমণকারীদের সঙ্গে শুভপুরের হিন্দুরা কোনোভাবেই সংঘর্ষে জড়িয়ে যাননি। পালিয়ে কোথাও আশ্রয় নেওয়াকেই সঠিক পন্থা মনে করেছেন। আর তাই হামলাকারীরা এতো সহজেই তাদের বাড়িঘরগুলো পুড়িয়ে দিতে পেরেছে। সহিংসতা ছড়িয়েছে কিন্তু রক্ত ঝরেনি কারো।
কিন্তু এভাবে পালানোকে সঠিক পন্থা মনে করছেন না মুকুল রানী দাস। তিনি মনে করছেন প্রতিবাদ হোক রক্তাক্ত। সহিংস সংঘর্ষ হোক হামলাকারীদের সঙ্গে। এভাবে বারবার পালিয়ে গিয়ে নিজেদের সব হারানো বাংলাদেশের হিন্দুদের আর মোটেও ঠিক নয়। যদিও এখনো আবার স্থানীয় আওয়ামীলীগ নেতা আশফাক আশ্বাস দিয়েছেন গৃহনির্মাণে সরকারী ঢেউটিন ও খাদ্য আসছে জরুরি। টাকাও দেবে সরকার। এরই মধ্যে একাধিক সরকারী বেসামরিক কর্মকর্তা ও কয়েকজন পুলিশ কর্মকর্তাও এসেছেন শুভপুর গ্রামে। তাদের মুখের অমিয় বাণী শুনে মুকুল রানী দাসের কান মোটেও শান্ত হয়নি। তাঁর বরং ইচ্ছে হচ্ছে এখন অনুকম্পার ওসব দান-অনুদান যেন শুভপুরের সব ক্ষতিগ্রস্থ হিন্দুই অবশ্যই ফিরিয়ে দেয়।
গৌরপ্রসাদ দাসের আত্মীয় মৃণাল দাস মনে করেন না শুধুমাত্র বাংলাদেশই সাম্প্রদায়িকতার জালে বন্দী। তিনি মনে করেন এই পৌষ-মাঘ মাসে যে উজানে জল প্রত্যাহার করে ভারত বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত করে, সেটাও সাম্প্রদায়িকতা। যদিও জলের চাহিদা ভারতেরও অনেক। হ্যাঁ সে নিজেও হিন্দু এবং ভারত মূলত হিন্দুদেরই দেশ। কিন্তু এই বাংলাদেশই তাঁর জন্মভূমি। এ দেশকে এভাবে জলশূন্য করবে কেন ভারত? তাই গৌরপ্রসাদ দাস যখন বলেন, এই দেশে আর থাকিস না তোরা। সময় আছে এখনো ইন্ডিয়ায় চলে যা, তখন মৃণাল দাস গৌরপ্রসাদকে ভারতের গুজরাটে ২০০২ সালে সংঘটিত বরোদা শহরের একটি ঘটনা শোনান। বলেন, ২০০২ সালের ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরায় একটি ট্রেনের কয়েকটি বগিতে অগ্নিকান্ডের ঘটনায় ৫৯ জন হিন্দুর মৃত্যু হয়। আর তার প্রতিশোধ নিতে কী না হয় ওখানে? বেস্ট বেকারি নামে মুসলমান মালিকানার একটি রুটির দোকান পুড়িয়ে দেওয়া হয়। শুধুমাত্র ওই ঘটনাতেই তখন ১৪ জন নিহত হয়। সেসময়ে অভিযোগ ওঠেছিলো এই বলে যে, ওই ট্রেনের বগিতে মুসলমানরাই আগুন দিয়েছিলো।
মৃণাল দাস একটি বেসরকারী কলেজের প্রভাষক। তিনি মনে করেন, বাংলাদেশের তিনদিক ঘিরে ভারত আছে যেভাবে, সেটি মূলত কোনো সমস্যাই নয়, সমস্যা হলো ভারত বাংলাদেশকে নদীর পানিসহ অনেক কিছুতেই তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। বিশেষ করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ কর্তৃক বাংলাদেশি হত্যার বিষয়ে ভারতের যেন আজ পর্যন্ত কোনো মাথাব্যথাই নেই।
১৫ বছরের বাংলাদেশি কিশোরী ফেলানীর হত্যাকান্ড তো বাংলাদেশের প্রতিটি নাগরিককেই কষ্ট দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ যেহেতু ভারতের সঙ্গে পাল্টা লড়তে পারে না, তখন মাঝে মধ্যে বিভিন্ন অজুহাতেই মুসলমানদের উগ্র অংশের মাশুল দেয় এখানকার একবারেই দরিদ্র নিরীহ হিন্দুরা।



সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×