
চর্যাপদের বাস্তব চিত্রের সোপান বেয়ে
জীবনে দেখা দিলো প্রেম।
তারপর মানুষকে পাগল
করে দিলো শ্যাম।
কিন্তু শ্যামের প্রেমেও থাকলো অনেক জ্বালা।
সে জ্বালা কেবলি কাঁদালো।
প্রেম এবং বিরহের জীবন চিত্রকর
কবি কালিদাস এঁকে গেলেন রূপ
আহা বিরহের কী রূপ ও রসোত্তীর্ণ ঘ্রাণ।
অথচ প্রেম এবং জীবনের রূপ
ক্রমাগতই বদলে বদলেই গেল।
বর্গির উপদ্রবে
বাংলা হলো বারবার উত্তাল এক দেশ
বর্গির আক্রমণের সঙ্গে সঙ্গে
এলো নব্য বর্গির হানা
সেই হায়েনা হানা দিলো আমার
সোনার বাংলার মায়ের ভাষার ওপর
প্রতিবাদও করলো আমার
প্রতিবাদী-প্রতিরোধী মানুষ।
বারবার নির্যাতিতা হলো এই দেশ।
নির্বিচারেই মারা হলো মানুষ।
অবিচার হলো পুরস্কৃত।
মানুষের সন্ধানে মানুষ পাগল
হয়ে গেল। অপেক্ষা করতে করতে
চলে গেল যুগের পর যুগ।
অথচ তেমন মানুষ আর এলো না।
গণমানুষ মুক্তি পেল না এতদিন পরেও।
তবু কোনো কোনো মানুষ
কঠিন জেনেও আবার, বারবার
ভালোবাসলো জীবন।
তবু কোনো কোনো মানুষ
কঠিন বিষময় জেনেও ভালোবাসলো দেশ
ভালোবাসলো পৃথিবী।
আর স্বপ্ন দেখলো বৈষম্যহীন পৃথিবীর
সমতল সেই যুগের দাবিতে তারা
চাঁদ আর কবিতার সংজ্ঞাও বদলে দিলো।
রচনা:
জুন ১৯৯৭
কুমিল্লা ।
রচনা:
জুন ১৯৯৭
কুমিল্লা ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



