somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল গবেষক বুলবুল ইসলাম

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় কবি নজরুল ও তার স্ত্রী নার্গিস আজ পৃথিবীতে নেই। নজরুল-নার্গিস ট্র্যাজেডির প্রথম সার্থক আবিষ্কারক নজরুল গবেষক বুলবুল ইসলাম। আজ নজরুলের সমাধি ঢাকায়। নার্গিসের ম্যানচেস্টারে। বুলবুল ইসলামের দৌলতপুরে। কুমিল্লার দৌলতপুরের সৌভাগ্য যে-বুলবুল ইসলামের সেখানে জন্ম হয়েছিলো। তা না হলে বাংলাসাহিত্যে নজরুলের জীবন গবেষণায় দৌলতপুরের ইতিহাস তুলে আনা আরও সময়সাপেক্ষ ছিলো। বুলবুল ইসলাম তার মৌলিক গবেষণার দ্বারা প্রমাণ করেছিলেন যে, ‘নজরুল-নার্গিস’ ট্র্যাজেডির সৃষ্টি হয়েছিলো। বুলবুল ইসলাম ‘নজরুল-নার্গিস‘ অধ্যায়কে নবজন্ম না দিলে নার্গিসকে নিয়ে আজও নানা কল্পকাহিনী রচিত হওয়ার সম্ভাবনা ছিলো।
বর্তমানে কুমিল্লার দৌলতপুর *নজরুল তীর্থভূমি* হিসেবে স্বীকৃত হলেও কবিতীর্থ দৌলতপুর ক্ষমাহীন রূপে অবহেলিত। দরিরামপুর ও কুমিল্লা শহরের পাশাপাশি দৌলতপুরে সরকার প্রধানগণ যান না। এমনকি জাতীয় পর্যায়ে তিনদিনব্যাপী অনুষ্ঠানের নামে কুমিল্লা শহরে আড়াইদিন অনুষ্ঠান হওয়ার পর শেষদিনের বিকেল বেলা দৌলতপুরের অনুষ্ঠানের জন্য বরাদ্ধ করা হয়। রেডিও, টিভি থেকে শুরু করে পত্র-পত্রিকায়ও কবিতীর্থ দৌলতপুর উপেক্ষিত। শুধু তাই নয়-কুমিল্লা শহরে শ্বেতপাথরের স্থায়ী নজরুল স্মৃতিফলক আর স্মৃতিসৌধ নির্মিত হলেও দৌলতপুর তা থেকেও বঞ্চিত হয়। কুমিল্লা শহরে নজরুল চর্চা ও তার স্মৃতি রক্ষণাবেক্ষণ নিয়ে বুলবুল ইসলামের মনে কোনো আপত্তি ছিলো না। তার বক্তব্য ছিলো: কবিতীর্থ দৌলতপুরও যেন বঞ্চিত না হয়।
অত্যন্ত মর্মান্তিক বিষয় হলো কবিতীর্থ দৌলতপুরের মতো জীবদ্দশায় বুলবুল ইসলামও ছিলেন অনেকটা উপেক্ষিত। এমনকি যে দৌলতপুর দৌলতপুর করে তিনি তার সারা জীবন ব্যয় করলেন, সেই দৌলতপুরবাসীও-বিশেষ করে সেই ঐতিহ্যবাহী খাঁ পরিবারও তাকে মূল্যায়ন করেনি। তার জীবনের নানা তথ্য থেকে আজ এই প্রমাণ পাওয়া যায়। এও নজরুল-নার্গিস ট্র্যাজেডির মতো আরেক ট্র্যাজেডিও বটে।
নজরুল-গবেষক বুলবুল ইসলাম আজ আমাদের মধ্যে নেই। নজরুলের ভাষায়:‘হারিয়ে গেছে অন্ধকারে পাই না খুঁজে আজ আর।। আজকে তোমার-আমার মাঝে সপ্ত পারাবার।’
যখন তিনি আমাদের মধ্যে ছিলেন, তখন নানা ট্র্যাজেডি বহন করে বেড়াতেন। জীবদ্দশায় পুনর্বাসনহীন এক ছিন্নমূল শিল্পী ছিলেন তিনি, তাও কম ট্র্যাজিক নয়। তারপরও তিনি আমাদের নজরুলের মতো করেই ভালোবেসেছিলেন। তিনি আমাদের সেবা করতে গিয়ে আর নিজের সেবা করতে পারেননি। নজরুলের ভাষায় তাই তার সম্পর্কেও আজ বলতে হয়:‘ সকলেরে তুমি সেবা করে গেলে নিলে না কারো সেবা।। আলোক সবারে আলো দেয়। দেয় আলোকেরে আলো কেবা।’
অলংকরণ: জসীম অসীম
প্রথম প্রকাশ:
১৯ ফেব্রুয়ারী ১৯৯৮: ৪ ফাল্গুন ১৪০৪: সাপ্তাহিক আমোদ: কুমিল্লা। (সম্পাদকীয়)
দ্বিতীয় প্রকাশ:
৪ মার্চ ১৯৯৯: দৈনিক রূপসী বাংলা।
কুমিল্লা।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৮
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×