পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ
৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইউক্লিডের জ্যামিতি তোমার না জানা থাকলেও
ক্ষতি তেমন ছিলো না
কিন্তু তুমি যে স্নাতক হয়েও
জীবনানন্দ বিশেষ জানো না
এতে তোমার ত্রিভুজাকার প্রিজম
বেশ ক্ষতিগ্রস্থ হয়।
তাই বলছি
এখনো সময় আছে
কমপক্ষে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে
রবীন্দ্রসংগীত শুনো
অমর্ত্য সেন যদি রবীন্দ্রপাঠে
এতো অগ্রসর হোন
তাহলে তো তোমার-আমার
বাংলাদেশের তিতির-বনমোরগ-রাজহাঁস
নীলকান্ত-মাছরাঙা-হরিয়াল পাখি চেনা
প্রথম এবং প্রথমতর কাজ।
চলো আমরা পাখিদের কাছ থেকে
ইউক্লিডের নতুন পাঠ নেই
জীবনানন্দের পাঠ নেই
নিউটনের আপেল গাছটি থেকে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন