আজ বাংলার মানুষ মুক্তি চায়,
বাংলার মানুষ তার অধিকার চায়,
দেশ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাক্য গুল বলেছিলেন এই বাংলার মানুষ গুল কে বাঁচাতে আর তার মেয়ে আমাদের জন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ছাত্র - ছাত্রীদের উপর করের বোঝা চাপাচ্ছেন । আজ জাতি সপ্ন দেখে দুর্নিতি মুক্ত একটা বাংলাদেশের কিন্তু সেটাতো সম্ভব নয় কারণ আজ যে শিক্ষার্থী পড়াশুনা করছে তাকে ৭.৫ % শিক্ষা কর দিতে হচ্ছে সুতরাং সে কিভাবে আপনাকে বলবে সে দুর্নীতি করবে না ।
বিবেকহীন এই শাসনকর্তাদের কাছে আমার প্রশ্ন
১। কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হয় ?
২। এখানে কি শুধু বৃত্তবানদের সন্তানরা পড়ে ?
মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আপনাকে বলতে চাই এই সব চিন্তা চেতনা গুল ছাড়ুন শিক্ষার্থীদের পেছনে না লেগে ভাবুন কিভাবে দেশের উন্নয়ন করা যায় । শিক্ষার্থীরা সখ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ে ভর্তি হয় না এর জন্য আপনারা দায়ী, কারণ আজ আপনারা যদি দেশে পর্যাপ্ত পরিমানে সরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন যেখানে আসন সংখ্যা থাকবে । তাহলে দেখবেন কেউ আর বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ে ভর্তি হবে না । আপনি বা আপনাদের মন্ত্রী পরিষদের সবার মাথা কি নষ্ট যে এই রকম সিদ্ধান্ত নিলেন । যদি বয়স হয়ে থাকে তাহলে অবসর নেন নতুনদের জায়গা করে দেন ।
আপনাদের যন্ত্রণায় আমাদের দেশের সোনার ছেলেরা - মেয়েরা কেউ আর ভাল থাকতে পারবেনা ।
আজ আমাদের সমাজে যদি শিক্ষার হার কমে যায় আমি আশ্চর্য হব না কারণ এর জন্য দায়ী আমার সমাজ এবং আমাদের সরকারের বিবেকহীন নেতারা । এমন একটা দেশে আমরা বাস করি যেখানে পরাধীনের মত বাস করতে হয় । আজ সরকারে বিরুদ্ধে কোন কথা বললে তাকে পুলিশ দিয়ে নির্যাতন করানো হয় । না হয় তাকে কোন একটা জঙ্গি সংগঠনের সদস্য বানিয়ে তার জীবনটা বরবাদ করে দেয়া হয়। হয়তবা কাল আমার এই লেখার জন্য আমাকে ও কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হবে ।
আমার মনে হয় না এইরকম দেশের সপ্ন দেখেছিলেন,
হোসেন শহীদ সোহরাওয়ার্দী,মাওলানা ভাসানী,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান।
আজ আপনারা কর ফাঁকি দিয়ে গাড়ি ব্যাবহার করছেন আর কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে কর সংগ্রহে ব্যস্ত হয়ে পরেছেন ।
দেশকে সুন্দর করে গরে তুলতে চাইলে এই করের বিষয়টা প্রত্যাহার করে নেন ।
পরিশেষে একটা কথাই বলতে চাই দেশকে অকার্যকর রাষ্ট্র বানাবেন না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


