অসময়ে কবিতাও যেমন অর্থহীন হয়ে যায় , সুষমাসমৃদ্ধ , খরস্রোতা বাঙময় কথালিপি হয়ে পড়ে গোত্তা খাওয়া ঘুড়ির মত , মানুষের আবেগের ভাষা আর প্রকাশ মাধ্যম হয়ে ওঠে কাম আর ক্রোধ , কখোনো সখোনো বা অশ্রু , চারিদিকে যখন শুনি গুটিকয়েক অট্টহাস্যের ভয়ে কম্পিত লাখো মানুষের নিঃশব্দ আর্তচিতকার , যখন চোখের সামনে সময়কে থমকে দাড়াতে দেখি আবার তখনি কারও বা সময় ছুটে চলে সময়ের চেয়েও অনেক দ্রুত , যখন সেদিনের সেই ছোট্ট সকাল মনে পড়ে - সকালের জন্য নয় , তোমার জন্য নয় , সেদিনের জন্য নয় , আমার জন্য , যখন মানুষের অশ্রু কিনতে হয় ” টিয়ার সেল ” বা ” বুলেট ” এর বিনিময়ে , যখন পরাজিত মানুষও মারা যেতে ভয় পায় , মরণকে ভয় পেয়ে নয় , যখন আমার মত স্বপ্নবাজ মানুষেরাও স্বপ্ন দেখতে ভুলে যায় - শুধু একটু ঘুমাবে বলে ! অসময়, বড্ড অসময় !!
ভাঙা পাথরে ভর করে অচেনা আঁধার , ভোরের সূর্যেই নামতে দেখি সন্ধ্যা ; দুপুরের তপ্ত দাবদাহ উত্তপ্ত গোধুলির মত লাগে । কারার কপাটে সেই আদিম বুনো চিতকার ! হঠাত জ্বলে ওঠা আলোর ঝলকানি মিলিয়ে যায় জমাট বাধা নিকষ অন্ধকারে ; শতবর্ষী বটের নির্জীব ঝুড়ি ছোবল মারতে চায় গোখরোর মত ফণা তুলে ! সাঁঝের আঁধারে শুনতে পাই মধ্যরাতের ঘন্টাধ্বনি , অন্ধকার সকালে ঘুম ভাঙ্গে কাকের কর্কশ গানে আর রাতে আতঙ্ক নামে পেঁচার গম্ভীর ডাকে । এই গাঢ় অন্ধকারে অভ্যস্ত আমি কখনো প্রখর আলো বা গনগনে দুপুরের দেখা পেলে , চোখে এটে দিই কালো চশামা ।
অসময় ! বড্ড অসময় !! আমার মত অনেক আমি ; বড্ড নির্জীব , আমার মত আমরা বলতে ভালবাসি । বেছে নিই নির্দ্বিধায় কাঁটাহীন স্যাঁতস্যাঁতে পথ । কাঁটাহীন পথে কৃত্রিম টর্চের আলোয় পথ চলি , কেবল চলতে হয় বলেই হয়ত । শীতের সকালে আমার পাশে আমি খুজে ফিরি উষনতা , তোমাকে নয় । আজ আমি অনেক কিছু বুঝতে শিখেছি । আমি জেনে গেছি , আমাকে ছিনিয়ে নিতে হবে , তোমার থেকে , যতটুকু আমার দরকার ।
কিন্তু না । আমি এভাবে বাঁচব না । কারন আমি জেনে গেছি- অসময়, বড্ড অসময় আমাদের । আমি শীতের সকালে খুজে ফিরব তোমাকেই -” তুমি ফিরে এসো সুরঞ্জনা ” । আমি চাইনা এই সীমাহীন দুর্গন্ধ প্রাচুর্যতা - আমাদের নগ্ন অসুস্থতা - আবরণে আভরণে ঢাকার - অবৈধ জারজ টাকার - কাগুজে সভ্যতার - মাদকতাময় নগ্নতা ।
আমি আবার স্বপ্ন দেখব । খুব ভোরে ঘুম ভাঙবে পাখির কলগানে , ঘাসের ডগায় জমে থাকা শিশির কণাকে হীরক খন্ডের মত জ্বলে উঠতে দেখব - কিন্তু হীরক বলে হাত বাড়াব না । মধ্য দুপুরের প্রখর আলোয় খালিচোখে হেটে যাব - সবাই অথবা আমি একা । জানি আবার সন্ধ্যা নামবে । কিন্তু অপেক্ষায় থাকব আমি আগামী দিনের নিশ্চিত ” প্রত্যুষ ” এর জন্য ।।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।