আঁধারের জীবন
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আঁধার তুমি বড্ড বেহায়া!
দেখতে দাও না কিছু।
কত আর হাঁটব বলত,
এক সময়ের পিছু!
আঁধার তুমি বড্ড বেহায়া!
দেখতে দাও না,
প্রকৃতির নয়নভুলানো রং।
দেখতে দাও না,
ছয় ঋতুর সে মন মাতানো ঢং!
আঁধার তুমি একটু বেশিই বেহায়া!
সব কিছুই কেবল কালো, কালো আর কালো!
সুবাসে বুঝতে পারি,
এসেছে ঋতুরাজ।
অনুভবে তার কাছে যাব,
আমার এইতো একটা কাজ।
নানান ফুলের সৌরভ আসছে ভেসে,
জানিনা কোন নামটা কার!
আমার ও তো ছুঁয়ে দেখতে,
ইচ্ছে করে বার বার।
আঁধার তুমি বড্ড বেহায়া!
দেবে কি তুমি আমায় একটু আলো?
দেখ প্রকৃতি কতই না ভালো।
তাকে না দেখে ও যায় জানা!
আমি তো জন্ম কানা!
শুনেছি আকাশ নাকি অনেক বিশাল,
ভাসে মেঘের ভেলা!
কবে আমি দেখব বলত?
সেই মন মাতানো খেলা!
মেঘের আছে অনেক রং,
কালো, সাদা, হলুদ, লাল।
কালো আমার অনেক প্রিয়,
কেমন দেখতে লাল?
আহা কতই না অপরূপ,
সেই না মেঘের পাল!
রাতের আকাশ অনেক সুন্দর,
তারা জ্বল মল করে!
দেখে ও নাকি শেষ হয়না,
দুই নয়ন ভরে।
দাও না অন্ধকার কে একটুখানি সরিয়ে
দেখব আমি রঙ্গের খেলা,
দিক-বিদিক্ চরিয়ে।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন