somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯১৬ বছর আগে মুসলমানদের হাতে বিধ্বস্ত হয়েছিল ক্রুসেডাররা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯১৬ বছর আগে খ্রিস্টীয় ১০৯৬ সালের ২১ অক্টোবর ( ৫ ই জ্বিলহজ্ব ) এশিয়া মাইনর বা তুরস্কের রুম অঞ্চলের সেলজুক সুলতানের হাতে পরাজিত ও বিধ্বস্ত হয়েছিল পশ্চিম ইউরোপের খ্রিস্টান ক্রুসেডার বাহিনী।

ফ্রান্স, জার্মানি, ইতালি ও আরো কয়েকটি অঞ্চলের গুণ্ডা, ডাকাত ও খুনিদের নিয়ে গঠিত ৪০ হাজার ক্রুসেড-সেনা কথিত ধর্ম-যুদ্ধের নামে সন্ত্রাসী যুদ্ধ-যাত্রা শুরু করে। তারা (আধুনিক তুরস্ক-সংলগ্ন) বাইজান্টাইন অঞ্চলের পথে পথে ডাকাতি, হত্যাযজ্ঞ, লুট-পাট ও ছিনতাই করার মাধ্যমে ফিলিস্তিনের দিকে এগিয়ে যেতে থাকে। তারা নিজেদের ফিলিস্তিনের তীর্থযাত্রী বলে অভিহিত করত।

মূলত বেশ কয়েক বছর ধরে ফ্রান্স ও জার্মানিতে দুর্ভিক্ষ, খরা ও প্লেগ মহামারির মত নানা দুর্যোগের কারণেই অর্থনৈতিক সংকট এড়ানোর জন্য এ ধরনের একটি অভিযানে বের হয়েছিল পাশ্চাত্যের ধর্মান্ধ ও বর্বর এইসব লোক।

১০৯৬ সালের এপ্রিল মাসে তারা সন্ত্রাসী যুদ্ধ-যাত্রা শুরু করেছিল পূর্ব দিকে। তাদের হত্যাকাণ্ডের প্রথম শিকার হয়েছিল ইহুদিরা। ইহুদিরা খ্রিস্টানদের মধ্যে নিরাপদে থাকতে পারবে ভেবে খ্রিস্টানদের মধ্যে বসবাস করছিল। ক্রুসেডারদের গণহত্যায় নিহত হয়েছিল শিশু ও নারীসহ চার হাজার ইহুদি। বাদ-বাকি ইহুদিদের একদল আত্মহত্যা করে এবং অন্যদেরকে জোর করে খ্রিস্টান করা হয়। এরপর ক্রুসেডাররা হাঙ্গেরির চার হাজার খ্রিস্টানকে হত্যা করে। হাঙ্গেরি তখন ছিল বাইজান্টাইন সাম্রাজ্যের অংশ। ফলে বাইজান্টাইন সম্রাটের সেনারা দশ হাজার সন্ত্রাসী ক্রুসেডারকে হত্যা করে। বাইজান্টাইনরা এরপর তুর্কিদের বিরুদ্ধে ক্রুসেডারদের ব্যবহার করার পরিকল্পনা নেয়। তারা জার্মানি, ফ্রান্স ও ইতালির ত্রিশ হাজার ক্রুসেডারকে এশিয়া মাইনর অঞ্চলে নিয়ে যায়। বর্তমান তুরস্কের দক্ষিণপূর্ব অঞ্চলের ড্রাকন নামক গ্রামের কাছে মুসলিম প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় ক্রুসেডারদের। যুদ্ধে ক্রুসেডাররা প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়। যারা বন্দী হওয়ার পর বেঁচে থাকার আগ্রহ প্রকাশ করে সুলতান খিলিজি আরসালান তাদের মুসলমান হওয়ার শর্তে প্রাণ ভিক্ষা দেন এবং তাদেরকে উত্তর-পূর্ব ইরানের খোরাসান অঞ্চলে পাঠিয়ে দেন।


অবশ্য এক বছর পর (১০৯৭ খ্রিস্টাব্দে) ২১ অক্টোবর, অভিজ্ঞ ও খ্যাতনামা খ্রিস্টান যোদ্ধারা গডফ্রে, বোহিমান্ড ও চতুর্থ রেয়মন্ড-এর যৌথ নেতৃত্বে প্রথমবারের মত মুসলমানদের বিরুদ্ধে সুসংঘটিত ক্রুসেড শুরু করে। তারা বর্তমান তুরস্কে অবস্থিত ততকালীন সিরিয়ার এন্টিয়ক শহরটির ওপর অবরোধ শুরু করেছিল ।

এশিয়া মাইনর অঞ্চলের সেলজুক সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিম ইউরোপের খ্রিস্টানদের সহযোগিতা চেয়েছিলেন ততকালীন বাইজান্টাইন সম্রাট অ্যালেক্সিওস। ক্যাথলিক ইউরোপের প্রধান ধর্মগুরু দ্বিতীয় পোপ আরবান এই আহ্বানে সাড়া দিয়েছিলেন।

সম্মিলিত খ্রিস্টান বাহিনীর সুসংঘটিত ক্রুসেডাররা আকস্মিকভাবে মুসলমানদের ওপর হামলা চালিয়ে এন্টিয়ক অবরোধ করে। আট মাস পর এ শহরের পতন ঘটে ক্রুসেডারদের কাছে। তুর্কি যোদ্ধাদের অতিরিক্ত আত্মবিশ্বাসই ছিল এই বিপর্যয়ের মূল কারণ। তারা ভেবেছিল এরা সেই প্রথম ক্রুসেড-সেনাদের মতই অদক্ষ ও সরল কৃষক শ্রেণীর লোক। ক্রুসেডাররা দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে এগিয়ে যেতে থাকে ও কয়েকটি শহর দখল করে। ১০৯৯ সালে তারা মুসলমানদের প্রথম কিবলা অধ্যুষিত বায়তুল মোকাদ্দাস শহরটি অবরোধ করে। সে সময়ে এই শহর ছিল মিশরের ফাতেমিয় শাসকদের আওতাধীন। ফাতেমিয়রা ছিল ইসমাইলি শিয়া। ক্রুসেডাররা শিশু ও নারীসহ ৭০ হাজার মুসলমানকে হত্যা করেছিল। এ ছাড়াও তারা স্থানীয় খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের অনেক মানুষকেও হত্যা করেছিল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×