ফেব্রুয়ারীর ২১ এলো
ঝরিয়ে অনেক রক্ত,
মনের আশা
পুরন করেছে মাতৃভাষার ভক্ত ।
মায়ের ভাষার ভক্ত তারা,
তারা তাদের জীবন করে দান,
রেখে গেছে
মায়ের ভাষার মান ।
মা, মাতৃভাষা ও জন্মভুমির চেয়ে
কম প্রিয় ছিলো তাদের প্রান ।
'ঊর্দূ হবে একমাত্র রাষ্ট্রভাষা'
-বলল যখন মোহাম্মদ আলী জিন্নাহ,
বাঙ্গালীরা সেই অপবাদ
করল তখন ঘৃণা ।
ঘৃণাভরে করল তারা শ্লোগান-
সেই শ্লোগানে পাক হানাদার বাহিনী
কেড়ে নিল কিছু তাজা প্রাণ ।
শহীদের রক্তে
বাংলার মাটি হলো খাটি,
পাক বাহিনী হলো কাবু
'৭১ এ নির্মূল হলো পাক ঘাটি ।
রফিক,জব্বার,সালাম ,শফিক
আরো নাম না জানা কতো ভাই,
ভাষার জন্য উৎসর্গ করেছে তাদের তরতাজা প্রাণ
তাদের প্রানের বিনিময়ে মোরা গাই ২১শের গান ।
( এ বছরের শুরুর দিকে পঞ্চগড়ে বেড়াতে গিয়ে খাদেম নামে এক তরুনের সাথে পরিচয় । পরিচয়ের পর জখন সে জানতে পারে আমি লেখালেখির চেষ্টা করি, তখন সে আমাকে তার কবিতার ডায়েরী পড়তে দেয় । তার লেখাগুলা পড়ে আমার খুব ভালো লাগে, বলা যায় রীতিমত মুগ্ধ হয়ে যাই । সুযোগের অভাবে সে তার লেখাগুলো আমাদের সামনে তুলে ধরতে পারেনা, মনে হতেই আমার মন খারাপ হয়ে যায় । তার অনুমতি নিয়ে এই লেখাটা আজ আপনাদের সামনে তুলে ধরলাম... আশা করি আপনাদের ভালো লাগবে ।ধন্যবাদ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


