somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোর কুমার, আরডি বর্মনদের কোন গানগুলো সবচেয়ে ভাল লাগতো??

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে পড়ে রুবী রায় কবিতায় তোমাকে
একদিন কতো করে ডেকেছি
আজ হায় রুবী রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি? ॥

রোদজ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনদিন ভাবতে? ॥

দ্বীপজ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সেতো আসেনি তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি

মনে পড়ে রুবী রায় কবিতায় তোমাকে
একদিন কতো করে ডেকেছি
আজ হায় রুবী রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি?




আর ডি বর্মনের নিজের গলায় গাওয়া গানটা দিলাম ।

গানটার কথা আগে অনেক শুনেছি । কিন্তু কখনো মনোযোগ দিয়ে পুরোটা শোনা হয় নি । কিছুক্ষণ আগে এক বন্ধুর ফেসবুকে শেয়ার করা আনিসুল হকের এই লেখাটা পড়তে গিয়ে গিয়ে দুইটা লাইনে চোখ চারখানা আটকে গেল আমার ।

একটা ফাঁকে, বুয়েটের ক্যাফেটেরিয়ায় চায়ের পেয়ালা সামনে রেখে তিতলি বলল, আচ্ছা শিবলি, তুমি বিয়ে করোনি কেন?
আমি বললাম, এত দিন পরে সেই প্রশ্ন করে লাভ আছে? আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি!


নিতান্তই কৌতুলের বশে আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি লিখে গুগলে সার্চ দিলাম । অহেতুক অকারণ এর একটা ব্লগের লিংক পেয়ে গেলাম । এই সেই লিংক । পোস্ট এবং কমেন্ট পাঠ করিবামাত্র মনে হল এই গান না শুনলেই নয় । তাইলে গুগলে পুনরায় সার্চ করে ইউটিউব লিংক উদ্ধার করে শ্রবণ শেষ করিবামাত্রই একটা পোস্ট দেওয়ার হাত নিশপিশ করা শুরু করলো ।


এইবার আসল কথায় আসি । আপনারা যারা কিশোর কুমার , আর ডি বর্মনদের গান নিয়মিত শুনে থাকেন তারা আমাকে কয়েকটা ভাল গান রিকমেন্ড করেন । এই গানের মত কিংবা আরও ভাল । আমি সম্ভব হলে এই পোস্টেই ডাউনলোড লিংক দিয়ে যাব ।

অফটপিক আরেকটা পেচাল । অনেকের মনেই হয়ত কৌতুহল রুবী রায় কেমন দেখতে । তাই গুগলে ruby roy লিখে সার্চ দিয়ে প্রথম যেই ছবিটা পেলাম তা অনেকটা এরকম

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৮
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×