আপাতত যা মনে হচ্ছে , তা হলো , ফেসবুক এর কাছে তথ্য চাওয়া হয়েছিলো তা দেয়া হয় নি তাই ফেসবুক কে চাপে রাখার জন্য এটা করা হচ্ছে বলে আমার ধারণা
কারণ যোগাযোগ তো ই-মেইল এ ও ছদ্মনাম দিয়ে করা যায়।
আর বিকল্প পথে ফেসবুক এর ব্যবহার ও তো তারা করতে পারে
তাই যুক্তিগুলো খুবই হাস্যকর এবং বিভ্রান্তিমূলক।
ফেসবুক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাবি আদায়ে এটা একটা নিচুমানের কূটনীতি ; ফেসবুক ব্যবহার করে আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি, অনেক খারাপের বিরুদ্ধে কথা বলি , জনমত এতেও তো তৈরি হয়।
টেকনিকাল লোকদের সাথে বসে আরো ভালো সিদ্ধান্ত নেয়া যেত নয় কি?? মোটর সাইকেলে চড়ে কেউ কেউ ছিনতাই করে বলে আপনি কি ঢাকা শহরে হুন্ডা মোটর সাইকেলে/বন্ধ করে দিবেন??!!!
মাথা ব্যথার জন্য মাথা কেটে নেবার মতো হয়ে গেলো না ব্যপারটা???!!!!
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




