বাংলাদেশ এর জাতীয় হকি দল কে অভিনন্দন । বেচারাদের ভাল কোন বিদেশী কোচ নেই , ট্রেইনার নেই , ফি জি ও নেই । এমনকি একটা ভি ডি ও এনালিস্ট ও নেই যে অন্যও দলের ম্যাচ গুলোর ভি ডি ও বিশ্লেষণ করে দেখবে । টেন স্পোর্টস এ ম্যাচ দেখায় , সেখান থেকে আমাদের খেলোয়াড় দেখে ম্যাচের জন্য প্ল্যান করে । ম্যানেজার আর ভাঙ্গা চুড়া একটা টিম ম্যানেজমেন্ট নিয়ে একটা দল গিয়েছে দিল্লীতে ওয়ার্ল্ড হকি লীগ খেলতে । প্রথম ম্যাচে ২ গোলে এগিয়ে থাকলেও শেষে হেরে যায় শক্তিশালী আয়ারল্যান্ডের কাছে । পরের ম্যাচে বাংলাদেশের থেকেও রাঙ্কিং এ ২২ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী চীন কে হারিয়ে দিয়েছে ৩-২ গোলে । আর গতকাল ওমান কে হারাল ৪-১ গোলে । তেমন কোন পৃষ্ঠপোষকতা ছাড়া , কেবল ইচ্ছা আর ব্যাক্তি গত নৈপুণ্যে আসলো এই সাফল্য । এমনকি বিমান পথে ইন্ডীয়া যাবার জন্য নাকি বিমান ভাড়ার টাকা ও ছিল না হকি ফেডারেশনের । ঢাকা থেকে কলকাতা বিমানে গিয়ে সেখান থেকে দিল্লী গিয়েছে ট্রেনে চড়ে । এত ধকল , তার উপর টাকার অভাবে ভালো হোটেলেও উঠতে পারেনি । সব দল টীম হোটেলে আর বাংলাদেশ ছিল অন্যও হোটেলে । চেষ্টা আর উদ্যমে কি না সম্ভব । সেই গরিবি হালের দল টাই হারিয়ে দিল এত সুযোগ সুবিধা পাওয়া রাঙ্কিং এ এগিয়ে থাকা ভালো দল গুলোকে । আমার বন্ধুর কথার সুত্র ধরে বলতে হয় অনেক হতাশার মাঝে এক টুকরো আলোকিত বাংলাদেশ । আসলে ওনাদের দিকে একটু নেক নজর দিলে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে বলে আমার বিশ্বাস । আমাদের জিমি , চয়ন , খিসা , মিম অনেক ভাল খেলেন , যা অনেকেই জানিনা । এমনকি আগেরবার জার্মান কোচ গ্রেহার্ড পিটার ইউরোপ নিয়ে ওনাদের লিগে খেলিয়েছেন । এবং সেখানেও তারা ভাল খেলেছিল । সরকারের সাহায্য এর কর্পোরেট হাউস গুলোর পৃষ্ঠপোষকতা - সব কিছুতে ভাল উদ্যোগী হলে হকিতে আবার সেই সোনালি দিন গুলো ফিরে আসতে পারে । যখন আবাহনী - মোহামেডান হকি ম্যাচে ও স্টেডিয়াম গ্যালারী পূর্ণ থাকতো । আন্তর্জাতিক অঙ্গনে আমাদের হকি দল আরও সন্মান বয়ে আনুক দেশের জন্য এই প্রত্যাশা রইল ।
আমাদের জাতীয় হকি দলের দিকে একটু নেক নজর দিলে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।