somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের এই পরিস্থিতি চেয়েছিল ২ টি দল । জামাত আর আওয়ামীলীগ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই নিন্দা ও ধিক্কার জানাই সেই সব বেজন্মা কুত্তা গুলা কে যারা আমাদের জাতীয় পতাকা ছিঁড়েছে , আগুন দিয়েছে , আর শহীদ মিনার ভেঙ্গেছে । আজকের এই পরিস্থিতি চেয়েছিল ২ টি দল । জামাত আর আওয়ামীলীগ - এই দুই দলই চেয়েছিল আজ এমন কিছু হোক । আপাতত ২ দলের মিশন সফল । দাঙ্গা - হাঙ্গামা দেখে আওয়ামীলীগ প্রচার করবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে । জনমত গড়ে তোলার জন্য এর চেয়ে আর কি ভালো উদাহরন হতে পারে ? আবার জামাতি রা প্রায় ৩-৪ বছর আগের লেখা কিছু নাস্তিক দের ব্লগ রাজিব হত্যার পরে প্রচার করে সাধারন জনগনের মন বিষিয়ে তুলেছে , উস্কানি দেয়ার চেষ্টা ছিল । যা আজ সম্পূর্ণ সফল । আওয়ামীলীগ যেমন শাহবাগ থেকে ফায়দা তুলসে তেমনি আজকেরটা থেকে ফায়দা তুলসে জামাত।

সরকার নাকি আগেই জানত নাশকতার চেষ্টা , তাহলে কেন সেরকম প্রস্তুতি নেয়া হল না ? কেন বি জি বি নামানো হল না ? বিশৃঙ্খল কারীরা জঘন্য কাজ করেছে , কিন্তু তার সাথে ছাত্রলীগ কেন মাঠে নেমেছে ? ওরা জঙ্গি হলে ছাত্রলীগ ও তো জঙ্গি । আগেও দেখেছি মহানবী কে নিয়ে কার্টুন , মুভি বানানোর প্রতিবাদে বায়তুল মোকাররম , কিংবা চট্টগ্রামের মাদ্রাসায় গুলয় বিক্ষোভ হয়েছে । কিন্তু এতটা ব্যাপক সংঘর্ষ কম দেখা গিয়েছে । ধাওয়া - পাল্টা ধাওয়া র মধ্যে সীমাবদ্ধ ছিল । আজ তো রীতিমত খুনা খুনি । টি ভি তে দেখলাম মিছিল নিয়ে আসছে । তারপর কি হত ? একটা সমাবেশ করে ঝাঁঝালো বক্তব্য দিয়ে সমাবেশ শেষ হত । কিন্তু কি হল মাঝ রাস্তায় আসতেই পুলিশ বাধা দিল । ফাকা গুলি , টিয়ার শেল মারা শুরু হল । ফলাফল রক্তক্ষয়ী সংঘর্ষ । সাধারন মুসল্লি দের মাঝেও অনেকে সে সময়ে আহত হয় । তাই এমন পরিস্থিতির জন্য সরকার কেও দায় নিতে হবে । সংঘর্ষের পরে কি দেখলাম ? জামাতিদের সব প্রতিষ্ঠানে হামলা ? শাহাবাগের তরুন সমাজ সেগুলো নিষিদ্ধ ও বর্জনের আহবান জানিয়েছিল । ভাংচুর করতে নয় । সুতরাং এই কাজ জনতার নাম দিয়ে যে ছাত্রলীগ করেছে সহজেই অনুমেয় । এছাড়া ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় ছাত্রলীগ হামলা করেছে আর সেই ছবি তুলতে গিয়ে টি ভি তে দেখলাম ই টি ভির ক্যামেরা মেনের ক্যামেরা ও ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ , যা তিনি নিজে বলেছেন ।

কিছু দালাল মিডিয়া ও উল্টা পাল্টা যা খুশি বলছে । মানছি এটা জামাতের কুকর্মের ফসল । তারা হয়তো মূল ভুমিকায় ছিল । কিন্তু অন্য মৌলবাদী দল গুলো যে ছিল সেটা বলা হলনা । কেন ? কারন আওয়ামী মিডিয়ার টার্গেট ও জামাত । যদিও জামাত কোন হরতাল আহবান করেনি । করেছে আন্দোলনের অগ্রভাগে থাকা খেলাফত মজলিস আর কিছু দল। সেই খেলাফত মজলিস যাদের সাথে জোট বেধে নির্বাচন করার ব্যাপারে ঐকমত হয়েছিলো আবদুল জলিল আওয়ামীলীগের সাধারন সম্পাদক থাকা কালে । সে যাই হোক পুলিশের ধাওয়া খেয়ে যা করল আজকের ধর্ম ভিত্তিক মৌলবাদী দল গুলো কর্মীরা , সত্যি একদম মানা যায় না । মসজিদের কার্পেট পোরান । নির্বিচারে ভাংচুর , জনমনে আতংক সৃষ্টি করা কোনমতেই সহ্য করা যায় না । এমন কাজ করা তো কোন মোটেই ইসলামের শিক্ষা না । কিন্তু এত উগ্রতা কেন মানুষের মাঝে , কোন পথে যাবে আমাদের দেশ ? সব ধোঁয়াশা । একদিকে ইসলামের লেবাস নিয়ে নৈরাজ্য অন্য দিকে ক্ষমতায় যেতে নানান কুট চাল , ষড়যন্ত্র , জনগনের আবেগ নিয়ে খেলা । মানুষের মাঝে ধুম্রজাল সৃষ্টি করছে সব রাজনৈতিক দল গুলো । জানি না এর শেষ কি ? নাকি আদৌ এই সংঘর্ষ , নৈরাজ্য , ষড়যন্ত্র এর শেষ হবে ? কোন শুভ পরিনতি কি আসবে আমাদের রাজনীতি তে ? নাকি এমন চলতে চলতে অন্ধকারের চোরাবালি তে হারিয়ে যাবো আমরা ? যেখানে মুক্ত চেতনার প্রকাশ থাকবে না । মৌলবাদী আর ফয়দা লুটকারিদের হাতেই থাকবে দেশ ? আজকের নৈরাজ্যে সবাই ওখানে জামাত ছিল না । কওমি মাদ্রাসার অনেকের সাথেই জামাতের কোন মিল নেই । কিন্তু কিছু মিডিয়া হুট করে বলে দিল জামাত শিবির এর কাজ । তাই ওইসব দালালী চ্যানেল গুলোর সাথে আমার দেশের মাহমুদুর রহমানের যেই অপসাংবাদিকতা , তার মাঝে কোন পার্থক্য দেখি না । তাই মাহমুদুর রহমান কে দোষ দেবার আগে সেই সব মিডিয়া গুলো যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেয় ।

এখন আর কি , সামনে হয়তো আর্মি নামবে । যেটা সম্ভবত শেখ হাসিনা চায় । কারন তত্ত্বাবধায়ক সরকার এর হাতে তো তিনি ক্ষমতা দিবেন না আগেই বলেছেন। এখন আর্মি এসে হয় তারাই নির্বাচন পর্যন্ত চালিয়ে নিবে । অথবা আর্মির চাপে পরে দলগুলো মিলে কোন যৌথ সিদ্ধান্ত নিবে । ক্ষমতার জন্য এই নিকৃষ্ট খেলা খেলে আমাদের রাজনৈতিক দল গুলো কোন পর্যায়ে দেশ কে নিয়ে যাচ্ছে জানিনা । রাজনৈতিক বিষয়ে সামনে কোন আশার আলো দেখি না , অন্ধকার ছাড়া । রাস্তায় বের হলে যেকোনো সময় সংঘর্ষের মাঝে পরে মারা জেতে পারি । প্রতিদিন বাইরে যাবার আগে সবার কাছে মাফ চেয়ে নিয়ে রাস্তায় নামতে হবে দেখছি । কারো প্রতি কারো যেন বিন্দুমাত্র সহনশীলতা নেই । অদ্ভুত এক অবস্থা ।
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×