somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগের উচিত খালেদা কে বড় একটা ধন্যবাদ দেয়া

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বি এন পি এর উচিত আওয়ামীলীগের কাছে "কিভাবে রাজনীতি করতে হয়" বিষয়ক একটা কোর্স করা । আওয়ামীলীগের কাছ থেকে শেখা কিভাবে নির্বাচনের আগে ইস্যু এনে ভোল পাল্টে , আগের ভুল গুলো মানুষের স্মৃতি মুছে বর্তমান সময় কে ধারন করা আর তরুন প্রজন্মের সাথে থাকা । আওয়ামীলীগের ফাঁদে আবারো বি এন পি পা দিল তাদের দূরদর্শী ভাবনার অভাবে আর কিছু বুড়া নেতাদের হটকারি সিদ্ধান্তের ফলে । নিশ্চিত করল আগামী নির্বাচনে তাদের বিপুল বেবধানে আরেকটি পরাজয় ।


কিছু ভোটার সব দলেই বান্ধা থাকে , যারা যত যাই হোক সেই দল কে ভোট দিবেই । তেমনি বি এন পি - আওামিলিগে এমন ভোটার আছে ৩০-৩৫ % আর জামাতের আছে মাত্র ৩-৫ % , তবে মোটামুটি ২৫-৩০% আছে আমাদের মত সুইং ভোটার যারা সরকারের কর্মকাণ্ড দেখে ভোট দেই আর বিরোধীদের কার্যক্রম ও পর্যবেক্ষণ করি । খালেদা জিয়া কোন আক্কেলে সেই বেশি সংখ্যক মানুষের আশা বাদ দিয়ে মাত্র ৫% কতিপয় উগ্র ভোটারদের মন জয়ের উদ্দেশে জামাতি দের পক্ষে এমন একটা ভাষণ দিলেন , জানিনা । তবে তিনি ৭১ এর শহীদ দের অপমান করেছেন । তরুণদের চেতনার বিপক্ষে অবস্থান নিয়েছেন । সবচেয়ে বড় কথা এতদিন রাখ ঢাক করলেও গতকাল পরিস্কার করেছেন তিনি স্বাধীনতা বিরোধী দের পক্ষেই আছেন । তার এমন নির্লজ্জ বক্তব্যে জাতি হতাশ , যারা বি এন পি কর্মী , তারাও হতাশ । আমরা তরুন রা আরও হতাশ , কারন তার দলে নাকি সরবাধিক রনাজ্ঞনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা আছেন । তাকে ধিক্কার জানানোর ভাষা ও হারিয়ে ফেলেছি ।

তিনি ৭১’র মহাযুদ্ধকে খ‍াটো করেছেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। এইটা মোটেই ঠিক না । শাহাবাগের আন্দোলন এখন রাজনৈতিক , এটা পরিষ্কার , যা ইমরান সাহেবের কথা শুনলেই বোঝা যায় । মানুষ হুজুগে গেছে মানলাম , যারা যায়নি তাদের ও কিন্তু চেতনাটা আছে । আর হরতাল জামাতের জন্য না মানলাম । কিন্তু তার বক্তব্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন খালেদা জিয়া পুরোপুরি জামাতের পক্ষেই আছেন । সারা দেশ জানে সেই অপরাধীদের সম্পর্কে , আর তিনি রায়ের পরেও ওনাদের বাঁচাতে অবিচল আছেন । কেন ? তার নিজের দলের উপর ভরসা নাই ? নাকি জামাত ছাড়া কোন আন্দোলন করা যাবেনা ? আসলে তার নেতারা বুঝিয়েছেন জামাত ছাড়া মাঠ গরম করা যাবেনা । তাই জুজুর ভয়ে , সাধারন মানুষের উপর আস্থা হারিয়ে , দলের কর্মীর উপর বিশ্বাস হারিয়ে তিনি জামাতের পক্ষে আছেন ।


রাজনীতি বিদ রা কিন্তু অনেক ভুল করে । অনেক সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় । এখন দেখছি মতিয়া চৌধুরী , মায়া আর নাসিমের মত সুর মিলিয়ে বলতে হবে খালেদা হল জামাতের মহিলা আমির । বড়ই হতাশার কথা । এখন উচিত জাতির কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া । তার এই উদ্ভট বক্তব্য প্রত্যাহার করে নেয়া । আমি আবারো বলতে চাই যে শাহবাগ স্কয়ার থেকে রাষ্ট্র পরিচালনার আর একটি প্রশাসন সৃষ্টি করে সরকার দেশে দ্বৈত শাসন চালাচ্ছে , তবে এইটাকে গনহত্যা বলবেন না । এগুলা রাজনৈতিক চাল । আওয়ামীলীগ চাইবেই এমন কিছু করে বিরোধী দল গুলো কে বিপদে ফেলতে , কারণ তারা এসময় এমন কিছু করল বা বলল যে হিতে বিপরিত হতে পারে , যার থেকে সরকার সুবিধা নিবে । কিন্তু বেসিক জিনিস কেন বি এন পি অস্বীকার করছে ? কেন জামাতের পক্ষ নিচ্ছে ? অনেকে জামাত - বি এন পির সুরে বলছে যে পাখির মত মানুষ মারছে । কিন্তু সাধারন কেউরে কি ঘর থেকে ধরে নিয়ে মারছে ? খালেদা তুমি জামাত কর্মী হত্যা দেখতাছ কিন্তু এখানে পুলিশ , আওয়ামীলীগ কর্মী হত্যা দেখছ না । এটা ও ঠিক যে অনেক জায়গায় ছাত্রলীগ , জুবলিগ সুযোগ নিয়া লাঠি , বাস হাতে নামছে । তার পরেও এই পতাকা পোরান , শহীদ মিনার ভাঙ্গা দেখছ না ।

জামায়াত-শিবির যে পুলিশ হত্যা করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে প্রকৌশলীকে খুন করেছে, কলেজ শিক্ষককে হত্যা করেছে, সাধারণ ফল বিক্রেতা-রিকশাঅলার জীবন কেড়ে নিয়েছে, বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশ-র‌্যাবের ওপর ঝাপিয়ে পড়েছে সেই বিষয়ে বোলো । বাইশে ফেব্রুয়ারি ইসলামী দলগুলোর ভেতরে ঢুকে জামায়াত-শিবির যে মসজিদের ভেতর ভাংচুর করেছে, জায়নামাজে আগুন দিয়েছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে রক্তাক্ত করেছে সেই কথা বেমালুম চেপে গেছেন । ওইদিন জামায়াত তাদের ভেতর ঢুকে নাশকতা করেছে সেই কথা বুঝতে পেরে ইসলামী দলগুলো যে আজ কোনো কর্মসূচি দেয়নি । ‘আমরাও চাই, স্বচ্ছ হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে’, এতোদিন এসব কথা বলার পর এখন ট্রাইব্যুনালের সব রায়কেই প্রশ্নবিদ্ধ বলেছেন খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত-শিবিরের যে সন্ত্রাস তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থাকে জুলুম-নির্যাতন দাবি করে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

আগামী নির্বাচনে আওয়ামীলীগের ক্ষমতায় আসা খুব কঠিন ছিল । অনেক ইস্যু ছিল বি এন পি এর হাতে । সব আশা জলাঞ্জলি দিয়ে খালেদার বক্তব্য এর মাধ্যমেই তিনি আওয়ামীলীগের ক্ষমতায় আবার আসার রাস্তা উন্মুক্ত করে দিলেন । আওয়ামীলীগের উচিত খালেদা কে বড় একটা ধন্যবাদ দেয়া ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×