গতকাল সকাল ১১টায় বাংলাদেশীদের সঙ্গে নিয়ে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার বিধায়ক সানিত দেবরায়। বক্তব্য রাখেন ত্রিপুরার উচ্চ শিক্ষা মন্ত্রী অনিল সরকার, সাবেক বাণিজ্য মন্ত্রী পবিত্র কর, আজকের ফরিয়াদের সম্পাদক শাণিত দেব রায়, ত্রিপুরার কবি শুভ্রজিত ভট্টাচার্য, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন, প্রেসক্লাবের সদস্য বিশ্বজিৎ পাল বাবু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী প্রমুখ। প্রদীপ প্রজ্জলনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ-২-আসনের সংসদ সদস্য সাইদুজ্জামান সরকার, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কানু খাদেম, প্রেসক্লাব আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. রাজিব ভূঁইয়া।
অনুষ্ঠান মঞ্চে ত্রিপুরার সুরঝর্ণা, বিশ্ববীণা, রবিসুধা, অনুরাগ, বাংলাদেশের তিতাস আবৃত্তি সংগঠন, প্রজন্ম মঞ্চ ও প্রেসক্লাবের শিল্পীরা সঙ্গীত এবং কবিতা পরিবেশন করেন। মন্ত্রী অনিল সরকার পড়ে শুনার তাঁর লেখা একটি কবিতা। দুপুর ১২টার দিকে শাহবাগের শ্লোগান কন্যা লাকী মোবাইল ফোনে ত্রিপুরাবাসীকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান মঞ্চের পাশেই ছবি আঁকেন স্বপন নন্দী। অনুষ্ঠানের শেষ দিকে বাংলাদেশের আয়োজকদের হাতে ত্রিপুরাবাসীর একটি গণস্বাক্ষর ব্যানার তুলে দেওয়া হয়।সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


