somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষককে মারধোর করেছে আওয়ামীলীগ নেতা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করে বাড়ি ফিরে যাওয়ার সময় উপজেলার মেরাশানী পলিটেকনিক একাডেমীর প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে বেদম মারধোর করেছেন অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন ও তার লোকেরা। মারধোর শেষে ৭দিনের মধ্যে তাকে ১ লাখ টাকা না দিলে শিক্ষককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকী দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার তুলাতুলা মোড়ে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার সকালে এলাকায় মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
অভিযুক্ত আনোয়ার হোসেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মেরাশানী পলিটেকনিক একাডেমী পরিচালনা কমিটির সদস্য।
মেরাশানী পলিটেকনিক একাডেমীর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, গত ৩ ফেব্রুয়ারী স্কুলে গণিতের শিক্ষক হিসেবে জয়নাল আবেদীন ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হয়। গত ১৪ ফেব্রুয়ারী তারা যোগদান করেন। আনোয়ার হোসেন নতুন যোগদানকৃত শিক্ষকদের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন, অন্যথায় তাদেরকে স্কুলে আসতে দেওয়া হবেনা। গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষকরা স্কুলে আসলে আনোয়ার তাদের স্কুলে ঢুকতে বাঁধা দেয় এবং তাদের সাথে খারাপ আচরন করেন। এ অবস্থা দেখে আমি ও মেরাশানী বাজার কমিটির সভাপতি আওয়াল মিয়া এগিয়ে গেলে আমাদের সাথেও আনোয়ার খারাপ আচরন করেন। এ ব্যাপারে আমি বিজয়নগর থানায় সাধারন ডায়রী করে সন্ধ্যায় বাড়ী ফেরার পথে তুলাতুলা মাদ্রাসার নিকট সিএনজিচালিত অটোরিকসা আটক করে দলবল সহ আমাকে মারধোর করে। ৭দিনের মধ্যে ১লাখ টাকা না দিলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ১০টার পর এলাকার ছাত্রছাত্রী, বাজারের ব্যাবসায়ী ও সাধারন মানুষ আনোয়ারের গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
মেরাশানী বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক সোলেমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউদ্দিন পান্টুস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোজাম্মেল হোসেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মেদ নিজামী বলেন, অনৈতিক দাবি পূরন না করায় আনোয়ার প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে মারধর করেছে। আমরা তার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নিব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম বলেন, আনোয়ার দুষ্ট প্রকৃতির লোক। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন প্রধান শিক্ষককে মারধোর করার কথা অস্বীকার করে বলেন, আমি মেরাশানী পলিটেকনিক একাডেমীর পরিচালনা কমিটির সদস্য। প্রধান শিক্ষক সম্পূর্ন অনৈতিকভাবে তার ভায়রা ভাই ফারুক আহমেদকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়। আমি এই নিয়োগের বিরোধিতা করায় তিনি আমার নামে অহেতুক থানায় সাধারন ডায়েরী করেন।সূত্র
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×