ব্রাহ্মণবাড়িয়া কসবায় পুলিশের সাথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫জন আহত হয়েছে। এদিকে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল করেছে। তারা জামায়াত-শিবিরের অফিস ভাঙচুর করাসহ মালালমাল পুড়িয়ে দিয়েছে। বৃস্পতিবার বিকেলে এসব ঘটনা ঘটে। জানা যায়, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নতুনবাজার এলাকায় পৌঁছার পর পুলিশ বাঁধা দিলে পুলিশের উপর হামলা চালায় মিছিলকারীরা। এক পর্যায়ে পুলিশের সাথে জামায়াত-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় চার পুলিশ সদস্য, সাংবাদিক সহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। অপরদিকে বিকেলে কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে বিােভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জামায়াত-শিবিরের অফিস ভাঙচুর করাসহ অফিসের মালামাল পুড়িয়ে দেয়। মিছিলকারীরা ইসলামী ব্যাংকের গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে জেলা সদর থেকে ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সূত্র
নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
তুমি দাওয়াত দিলে রূপসী কিন্তু দিনক্ষণ বললে না! তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব। ভেবে চিন্তে বলি আগামী মাসে প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো। আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
তুমি নরপিশাচ হইও না, মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না, ক্ষমতার আগুন চেও না, সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো! দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া, এই কি তোমার পরিচয়? প্রশ্ন কাকে ভালোবাসতে চাও মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা। আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো। ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম। শহর থেকে... ...বাকিটুকু পড়ুন