somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগরতলার চালের গাড়ি আশুগঞ্জ ছেড়েছে ।চাল যাচ্ছে বিনা শুল্কে

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুধবার সন্ধ্যায় পুলিশের বিশেষ প্রহরায় পাঁচ হাজার ৮০ মেট্রিক টন চালের গাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ত্রিপুরার দিকে রওনা দিয়েছে। আখাউড়া স্থলবন্দর সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যাওয়ায় কাভার্ড ভ্যানগুলো পথে সোহাগপুরে অপেক্ষা করছে।

এর আগে বিকাল ৩টায় কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে এ খাদ্য শস্য কাভার্ড ভ্যানে তোলা হয়। কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে প্রথম দফায় পাঁচ হাজার ৮০ মেট্রিক টন খাদ্য নিয়ে আসা পাঁচটি কার্গো জাহাজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।পরিবহন কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজের জিএম মিজানুর রহমান জানায়,ভারতের অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়া থেকে এসব চাল ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৩৫০ কিলোমিটার নৌপথ ও ৪৫ কিলোমিটার স্থলপথ ব্যবহার করা হচ্ছে।

১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় এবার ১০ হাজার টন চাল যাচ্ছে ভারতের ত্রিপুরায়।নৌ প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ও ব্যাংক গ্যারান্টি ছাড়াই এই খাদ্যশস্য বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে যাচ্ছে। ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যশস্য পরিবহনের জন্য ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ সরকার ভারতকে এ সুবিধা দিচ্ছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ আহসান উল্লাহ।

আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, ভারতীয় চাল নিয়ে পাঁচটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের জেটিতে নোঙর করেছে। বন্দরে পুলিশি কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ প্রহরায় এসব চাল আশুগঞ্জ থেকে ত্রিপুরা সীমান্ত এলাকায় পৌঁছে দেয়া হবে। আশুগঞ্জ বন্দর জেটিতে ভারতীয় মালামাল প্রহরার জন্যে একটি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে এখনো আশুগঞ্জ নৌবন্দরের কোনো অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট মেরামত করা হয়নি। গতকাল মঙ্গলবার সকালে বন্দর জেটি থেকে আশুগঞ্জ গোল চত্বর পর্যন্ত রাস্তার সংস্কার করতে দেখা গেছে।সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×