somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছদ্মবেশের এক অবিশ্বাস্য ঘটনা !!!

২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়ান এক তরুণের বৃদ্ধের ছদ্মবেশে বিমানে উঠে পরে তরুণের বেশ নিয়ে কানাডায় প্রবেশের চেষ্টায় পাশ্চাত্য দেশগুলোয় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। কানাডার সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত সংস্থা বিষয়টিকে ‘অবিশ্বাস্য এক ছদ্মবেশের ঘটনা’ বলে অভিহিত করেছে। ঘটনায় প্রকাশ, এশিয়ান ওই তরুণ সিলিকন মুখোশে নিজের চেহারা পাল্টে বৃদ্ধের বেশভূষায় হংকং থেকে এয়ার কানাডার বিমানে উঠতে সক্ষম হন এবং আটকের পর ভ্যাংকুভারে শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করেন। নাম প্রকাশ না হওয়া এই ছদ্মবেশী তরুণের কানাডায় পাড়ি দেওয়ার জন্য এই ‘ছদ্মবেশী অভিযানের’ কথা কানাডিয়ান বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) ও সিএনএনের বদৌলতে সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরপরই সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশংকায় পাশ্চাত্য দেশগুলোর বিমানবন্দরগুলোয় বিশেষ সতর্কতা জারি করা হয়।

সিএনএনের সংবাদ ও ইন্টারনেটে প্রকাশ হওয়া তরুণটির ছদ্মবেশের আগে ও পরের পারম্পরিক চিত্রগুলো বিস্ময় জাগানিয়া, যেখানে বর্ণনা করা হয়েছে কীভাবে ওই তরুণ ২৯ অক্টোবর হংকং বিমানবন্দর থেকে এসি-১৮ বিমানে উঠতে সক্ষম হন। বিমানে ওঠার সময় একজন বৃদ্ধ ককেশানের বেশে তরুণটির চোখে চশমা, বাদামী রঙের কার্ডিগান, চামড়ার টুপি ও বৃদ্ধের রূপ নেওয়া লক্ষণীয় ধরণের সিলিকন মুখোশ পরিহিত ছিলেন। কিন্তু পরে তিনি বিমানের ওয়াশরুমে ঢুকে সেসব বদলে ফেলেন। পরে দেখা যায়, ২০ বছরের তরুণের বেশে একজন যাত্রী।
সিএনএন বলছে, বর্ডার সার্ভিস কর্মকর্তাদের বিশ্বাস, আটক ওই তরুণ প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে শুধু বিমান কার্ড ও বোর্ডিং পাস দেখিয়েই বিমানে উঠতে সক্ষম হয়েছিলেন। এসব কাগজপত্র তিনি যেকোনোভাবেই হোক ৫৫ বছর বয়সী এক মার্কিন যাত্রীর কাছ থেকে জোগাড় করেছিলেন। বিমান কার্ড ও বোর্ডিং পাসের কোথাও বয়সের উল্লেখ থাকে না, যে কারণে বৃদ্ধের বেশেই তিনি বিমানে উঠতে পেরেছিলেন। কানাডা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে গত শুক্রবার শুধু নিশ্চিত করেছে, ভুয়া বেশভূষায় এক ব্যক্তি কানাডায় প্রবেশের চেষ্টা করছিলেন, যাঁকে আটক করা হয়েছে।

সিবিএসএ শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ ও ছবি প্রকাশ করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা কীভাবে ছদ্মবেশী ব্যক্তিটিকে শনাক্ত ও আটক করল, সে বিষয়েও কিছু জানাতে অস্বীকৃতি জানিয়ে বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তি তাদের নিরাপত্তা হেফাজতে আছেন এবং পরে তাঁকে অভিবাসন ও শরণার্থী বোর্ডের সামনে উপস্থাপন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, কানাডার সীমান্ত সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সিবিএসএ’র প্রধান লক্ষ্য।

নিরাপত্তাজনিত কারণ ও ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের (আইআরবি) এখতিয়ারভুক্ত বিষয় বলে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে কানাডার নাগরিক নিরাপত্তামন্ত্রী ভিক টোয়েসের মুখপাত্র ক্রিস ম্যাকক্ল্যাসকি শুধু বলেছেন, সিবিএসএ বিস্তারিত ঘটনা মন্ত্রীকে অবহিত করেছে। এয়ার কানাডা মুখপাত্র জন রিবের কানাডিয়ান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এসি-১৮ বিমানের একজন যাত্রীকে সিবিএসএ কর্মকর্তারা আটক করেছেন এবং বিষয়টি এখন তদন্তাধীন আছে। তিনি জানান, হংকং থেকে কানাডাগামী সব যাত্রীকে বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশীর পর বিমানে উঠতে দেওয়া হয়।
সিবিএসএ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান থেকে নামিয়ে আনার সময় ওই ব্যক্তি শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করেন। এতে বলা হয়, আটক ব্যক্তি তাঁর সঙ্গে একটি ব্যাগ রয়েছে বলে উল্লেখ করেন। কিন্তু বিমান ক্রুরা আরও দুটি পরিত্যক্ত ব্যাগ পান, যা ওই ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। ব্যাগ দুটির একটিতে সিলিকনে তৈরি মাথা ও ঘাড়ের মুখোশসহ ছদ্মবেশ ধারণের উপকরণ, চশমা, চামড়ার টুপি ও পাতলা একটি কার্ডিগান ছিল।

অবিশ্বাস্য এক ছদ্মবেশের ঘটনা শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি বৃদ্ধের বেশে বিমানে আরোহন করেন এবং বেশ কয়েক ঘণ্টা পর সব মুখোশ খুলে ফেলে তরুণের রূপ নেন।


সূত্রঃ বেঙ্গলি টাইমস
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×