somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় লাভে ‘ফাঁস ইঞ্জিনিয়ারিং’

২৬ শে মার্চ, ২০১১ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ফাঁস ইঞ্জিনিয়ারিং’-এর কল্যাণে প্রতিনিয়ত ‘বিজয় মশাই’ আমাদের দরজায় টাক্ টাক্ করে বলছেন, ‘সুস্থ আছেন তো?’ প্রসঙ্গত একটি গানের লাইন মনে পড়ছে, ‘পাগল মন-মন রে, মন কেন এত কথা বলে!’ মনের এই দুর্বলতা বা সবলতার সুযোগে গিট্টু খুলে বেরিয়ে আসে গোপন সব কথা। ফুরুৎ করে ফাঁস হয়ে যায় বাড়ির প্রতি ম্যাডামের মমতার কথা, তালপাখার প্রতি মন্ত্রী মহোদয়ের ভালোবাসার কথা। এসব ‘লাভ স্টোরি ফাঁস’ ছাড়াও ‘ফাঁস’ পরিবারে আরো আছে ‘প্রশ্ন ফাঁস’, ‘তথ্য ফাঁস’, ‘দুর্নীতি ফাঁস’ ইত্যাদি। ফাঁসের ফাঁসে পড়ে ভুক্তভোগীদের হয় হাস-ফাঁস অবস্থা। তবুও ফাঁসের এই দুর্যোগ আছে বলেই বিজয়ের সুযোগ তৈরি হয়।

‘ফাঁসিং’ প্রক্রিয়া চলছে বিদেশেও। উইকিলিকস থলের বিড়াল ফাঁস করে দেওয়ায় অনেক আন্তর্জাতিক রুই-কাতলা ফেঁসে গেছেন। বেফাঁসের এই চলমান প্রক্রিয়ায় ‘ধ্রুপদী নৃত্য’ ছাড়া জনদরদীদের আর কিছুই করার নেই। অক্টোপাস ‘পল’ করত ভবিষ্যত ফাঁস আর জুলিয়ান ‘পল’ অ্যাসাঞ্জ করছেন অতীত ফাঁস! এজন্য অবশ্য জুলিয়ান পলকেও ফাঁসানো হয়েছে গুরুতর ইভ টিজিংয়ের অপরাধে। ভদ্রলোক গোপন তথ্য ফাঁসের আনন্দ লুটে নেবার পর জনগণের বন্ধু বলে পরিচিত পুলিশের হাতে নিজেকে সমর্পণ করেছেন; সেইসাথে ফেঁসে গেছেন রিমান্ডের ফাঁসে। ফাঁসাফাঁসির এ নাটক অন্যায়কে জয় করার পাশাপাশি পাবলিকের হাসাহাসির খোরাক যোগাচ্ছে।

কেউ ফাঁস করে, কেউ ফাঁসে পড়ে! যেমন: তহবিল সরানোর দোষে ফেঁসে গিয়েছেন ইউনূস সাহেব। ‘হুদাই লস্করি চাল’ চেলে ফেঁসেছেন আমাদের নাজমুল হুদা। আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি ঠিকই; কিন্তু অ্যানালগ মন-মানসিকতার জন্য অনেক ক্ষেত্রেই ফাঁসে আটকে যাচ্ছি। যেমন: ভণ্ড পীর-পীরানির বিরানি-পানি পড়া খেয়ে অনেক মহান ব্যক্তি বর্তমানে স্যালাইনের উপর আছেন। এসব জয় করতে পীর বাবাজির ভণ্ডামি ফাঁস করা জরুরি। মানুষের রয়েছে পাঁচটি সেন্স বা ইন্দ্রিয়। সেগুলো হলো: স্পর্শ, স্বাদ, ঘ্রাণ, দৃষ্টি এবং শ্রবণের ক্ষমতা। এগুলো ছাড়াও জীবনে জয়ী হতে আরেকটি ‘সেন্স’ অপরিহার্য। সেটা হলো ‘কমন সেন্স’! এসব ভণ্ডামি সনাক্তকরণে কমন সেন্স-ই ভরসা।

বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল খাবারের ভেজাল। এখনকার অবস্থা দেখলে কবিগুরু নিজ দাঁড়িতে হাত বুলিয়ে বলতেন, ‘ওগো, আজ তোরা খাস নে ঘরের বাহিরে।’ কিন্তু আমরা ঘরের ভিতর সিদ্দিকা কবীর’স রেসিপি দেখেও যে সবজি রান্না করছি, তাতেও যে ফরমালিন। আমাদের পূর্বসুরী থুক্কু দক্ষিণসুরীরা মনে হয় ডিজিটাল বাংলাদেশ ডিঙিয়ে কেমিক্যাল বাংলাদেশের স্বপ্ন দেখছে! ভেজাল জয়ের জন্য এদের পরিচয়কে আলোর মুখ দেখানো জরুরি।

ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্যান্য গোপন কথা ফাঁসের জন্য প্রতিযোগিতার আয়োজন করতে পারে মহল্লার বেকার জনগোষ্ঠী। সেসব প্রতিযোগিতার নাম হতে পারে ‘গোপন ফাঁসের তারকা-তারকাদের তারকা’, ‘বেফাঁস ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ ইত্যাদি। এছাড়া আমরা ঘরে ঘরে ‘দুদক’ গড়ে তুলতে পারি। আসুন, এই বিজয়ের মাসেই আমাদের কার্যক্রম শুরু করি। ‘গোপনীয়’ যা জানি, তা-ই ফাঁস করি। আমরা তো আর জ্বালাও-পোড়াও, ধর-পাকড় করতে পারব না; তাই ফাঁসের মাধ্যমে যদি দেশে মাঝারি মাত্রার বিবেক-কম্পনও ঘটাতে পারি, তাহলে তা জাতীয় জীবনের অনেক ক্ষেত্রেই বিজয় লাভে সাহায্য করবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×