যেমন গেল মোর এবারের ঈদখানা
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশ কয়েকবছর পর ঢাকায় ঈদের দিন কাটল। আগের বছর গুলাতে চা বাগানে খালার বাসায় কাটত- এবার কাটালাম ঢাকায়। যাই হোক ঈদে চৌদ্দ গুষ্টীর বাসায় গেলাম- কামাই খানাপিনা ভালই হল। তারপর ঈদের পরদিন সন্ধ্যায় বাসে করে নানাবাড়িতে রাত ১২টায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দিলাম। সারারাত হাইওয়ে এর পাশে বড়ভাই এর সাথে আড্ডা মেরে পার করলাম। তারপর সকালে চা বাগানে খালার বাসায় গিয়ে হাজির। চা বাগানের ভিতরে "নিশ্ছিদ্র নিরাপত্তায় মানে এতই কড়া নিরাপত্তা যে মোবাইলের নেটওয়ার্কও ঢুকে না"-- এমন মোবাইল নেটওয়ার্কবিহীন অবস্থায় ৫দিন কাটিয়ে গতকাল রওনা দিলাম ঢাকায়- হানিফ/শ্যামলী না পেয়ে "দি গ্রেট তাজ দি লোকাল" এ করে। সারাপথ ধরে রাস্তায় যাকেই পাচ্ছে তাকেই "ভাই কই যাইবেন? ঢাকা? প্লিজ ভাই ঢাকা চলেন" এমন অনুরোধ করতে করতে যাচ্ছিল বাসের হেল্পার আর কন্ডাক্টর। অথচ ৭-৮ বছর আগে এইটাই ছিল একমাত্র ভাল বাস! এইটায় সিট পাইলে ঈদের চাঁদ হাতে পাওয়ার মত আনন্দ পেতাম। যাইহোক পথে নানাবাড়ি পড়ে। তাই হুট করে ডিসিশন নিয়ে নেমে গেলাম নানাবাড়িতে। যথারীতি এবারো নানাবাড়ির সবাই সারপ্রাইজড। গরম ভাত আর ফরমালিন ছাড়া বাড়ির পাশের নদীর মাছের তরকারী দিয়ে হেভভি একটা ভোজ দিয়ে ঘুম দিয়ে বিকালে আবার আরেক খালার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাত ৯টার দিকে ফিরে এলুম ডাহা শহর-অ।
---নাহ! এইবারের ঈদ টা খারাপ কাটল না
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন