
সরল গল্পটাকে জটিল করে শুনতে চান?
অথবা দেখতে চান সোজা দৃষ্টিটাকে বাঁকা করে?
নাকি সম্পূর্ণ বানোয়াট কোন কাহিনীতে
আপনি আজ ডোবাবেন গল্পের তৃষ্ণাটাকে ?
সাগর-তলের মণিমুক্তাগুলোর সন্ধান চান?
কিংবা শুনতে চান শুকতারাটার জন্মবৃত্তান্ত?
জানতে চান রাত্তির কেন কালো?
নিশাচর সেই শিকারীর গল্পটা শুনবেন?
যে কিনা জৈব তাড়নায়, চিরতরে-
হারিয়েছে জীবিকার প্রয়োজন।
সবশেষে শুনে যান কিভাবে সেই তারাটা
খসে পড়ল চাঁদের বুড়ির রুপালী সুতো ছিড়ে।
বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



