কিছুক্ষণ আগে সকালের নাস্তা করতে বরিশালের স্থানীয় একটি রেস্ট্রুরেন্টে গরম পরোটা পাবার অপেক্ষায় বসে আছি। আমার পাশের টেবিলে একদর মানুষ তারাও নাস্তার অপেক্ষায়। একজন মেহেদী রাঙানো দাড়িওয়ালা ভদ্র গায়ে কালো কোট। তার পাশের লোকগুলো থেকে তাকে একটু বুদ্ধিমান, ক্ষমতাধর ও বিচক্ষন মনে হল। তাকে লিডার লিডার লাগছে। তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে ছিলেন। যাই হোক এত কিছু খেয়াল করিনি। হঠাৎ তাদের মধ্য থেকে ঐ ভদ্রলোকের কাছে জানতে চাইলেন “ভাইজান!!! ব্লগার কি?”
ঐ দাড়িয়াল, স্বজ্জন ভদ্রলোক খুব সহজ ভাবে হেসে উত্তর দিলেন, “ব্লগার হল যারা আল্লাহ্ খোদা ও আমাদের দয়াল নবীজির বিরুদ্ধে ইন্টারনেটে লেখালেখি করে।” অন্য সবাই শুনে বেশ তৃপ্তির ঢেকুর তুললেন। যেন অনেক কিছু শিখে ফেললেন। তারপর তারা আল্লাহ্ নবীর বিরুদ্ধে কথা বলার পরিনাম ও এ সংক্রান্ত আলোচনায় চলে গেলেন। এর মধ্যে আমারও নাস্তা করা শেষ।
আমি কোনো নাক গলাবার প্রয়োজনবোধ করলাম না। আমি জানি যে অনন্য সাধারণ মানুষগুলো মহাকালে স্থায়ী আসন নিয়ে মানুষের মনের মধ্যে গেঁথে আছেন। সেই ত্যাগী গুণীজনদের তাদের মহাকাল মেনে নেয়ার চেয়ে লাঞ্চনাও কম দেয়নি। এই চায়ের দোকানে, হোটেল রেস্ট্রুরেন্টে মিথ্যে ডেফিনেশন দেয়া দুনিয়ার আসে ভালোমন্দ খাওয়া দাওয়া করে তারপর এক সময় মারা যায় এবং মাটির সাথে মিশে যায়। তাদের সন্তান নাতিরাও তাদের নাম মাঝে মাঝে ভুলে যায়। আবার মাঝে মাঝে মনে পড়ে যাখন এই বাবা দাদাদের জমিজমা সক্রান্ত পাকানো জঞ্জালে যখন কোর্টে হাজিরা দিতে হয় বা দলিল পত্রের ঝামেলার বোঝা মাথায় নিতে হয়। তবে দুনিয়া তাদের আর মনে রাখবার প্রয়োজন মনে করে না। কিন্তু যারা কলবের সত্য কথা ও সত্য বিশ্ব কলমে ও তার কাজের মাধ্যমে প্রকাশ করে। যারা ভাই ব্লগার রাজিবের মত শহীদ হন তাদের মহাকাল মনে রাখেই। এরা স্ব-শরীরে বেঁচে থাকার চেয়ে মৃত্যুর আরও সুন্দর করে বেঁচে থাকে সবার অন্তরে। সুন্দর নামের তাজা ফুলের সৌরভ ছরায় চিরকাল।
ধিক্কার তাদের যারা ব্লগারদের নিত্যদিন অপমান করছেন। ধিক্কার সেই ব্যাক্তি বিচারপতিকে যিনি কাদের মোল্লার মত কসাইয়ের মৃত্যুদন্ড লিখতে পেরেছেন। সেই বিচারপতির যদি মৃত্যুদন্ডের রায় লেখা ছাড়া কোনো উপায় না থাকতো তাহলে তার মনের মাঝে যে সৎ বনফসের অবস্থান সেই বিবেকবোধ থেকে তার পদত্যাগ করা উচিৎ ছিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



