somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদ প্রসংগ ও বিটিভি’র পরিবর্তনকে স্বাগতম জানাচ্ছি!!!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদ প্রসংগ ও বিটিভি’র পরিবর্তনকে স্বাগতম
হুমায়ূন আহমেদ কে খুব করে মনে পড়ে। মাঝে মাঝে ভীষন রকম কষ্ট হয়, যখন দেখি, দার্শনিক হুমায়ূন আহমেদ কে তার ভক্তদের মধ্যে অনেকে এখনও বুঝতে পারেন নি। হুমায়ূন আহমেদ নিঃসন্দেহে একজন মুক্তপুরুষ।
একজন হুমায়ূন আহমেদ বাংলাদেশের অনেক অচেতন ছেলেপানদের সচেতন করে গেছেন। তা আজও যারা টের পাননি বা বুঝতে পারেন নি ভবিষ্যতে ঠিকই টের পাবেন। তিনি আমাদের একটি তৃতিয় নয়ন খুলে দিতে সাহায্য করেছেন।
আমরা একজন গুণী মানুষের সাফল্য গুলোকেই শুধু দেখতে জানি। তাদের ত্যাগ গুলোকে অনুভব করতে বা বুঝতে কষ্ট হয়। একজন হুমায়ূন আহমেদ অনেক কিছু ত্যাগ করে তারপর আকাশের চাঁদ হয়ে জ্বল জ্বল করছেন।
সমসাময়ীক অনেক কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কে কিছুটা হলেও ঈর্ষার চোখে দেখতেন। যার বহু প্রমাণ পাওয়া যায়। কিন্তু হুমায়ূন আহমেদ তার লেখায় কারো ব্যাপারে কখনও তেমন কোনো অভিযোগ করেন নি। যে মানুষ প্রাণ ভরে দু’হাত ও মেধাদিয়ে রত্ন ছড়াতে জানেন, তারা অভিযোগ করতে জানেন না।
তারপরও হুমায়ূন আহমেদ যখন এমেরিকায় চিকিৎসারত অবস্থায়। তখন একটি লেখায় (ঘেটু পুত্র কমলা নির্মান সংক্রান্ত টাকা পয়সার অভাবের জন্য/ সাপ্তাহিক ২০০০ বা কালের কন্ঠের শিলালিপিতে) আসাদুজ্জামন নুর সম্পর্কে একটি কষ্টের কথা ফুটিয়ে তুলেছিলেন। হুমায়ূন আহমেদ স্যারের কথায় বোঝা যায় শেষ বেলায় সাংসদ আসাদুজ্জামান নুরের আচরনে তিনি বেশ বিরক্ত ছিলেন। বিশেষ করে জরুরী প্রয়োজনে কিছু টাকা চেয়ে পান নি।
রাজনীতিবিদ আসাদুজ্জামান নুরকে বলছি, আপনি বাংলাদেশের মানুষের কাছে রাতারাতি বাকের ভাই হয়েছিলেন কার কল্যানে? একজন হুমায়ূন আহমেদ অনেক মানুষকে টেনে এনে মিডিয়ায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এম.পি হবার পর আপনার দম্ভ ও সম্পদ বহুগুন বেড়ে গেছে। অনেক বড় বড় পলিটিশিয়ান নামের কলংকদের পাশে নিজেকে প্রকাশ করেছেন। দলের অনুগত হওয়ার নাম করে নিজের বিবেক বুদ্ধি কে জলাঞ্জলী দিয়েছেন। আপনি জীবনে যদি কোনো বড় পাপ করে থাকেন, তার সেই অপরাধটি হলো হুমায়ূন আহমেদ এর মানুষকে অবহেলা করা।
মহাপুরুষরা দান করতে জানেন। তার দানের ফসলই আপনার মতো একজন মানুষের সমাজের উপরের স্তরে অবস্থান লাভ। নিজের মনের মধ্যের লোভকে বাস্তবে পরিনত করতে হুমায়ূন আহমেদ এর ইমেজকে কাজে লাগিয়েছেন। এই লেখা আমি যেদিন লিখতে চেয়েছিলাম ঠিক সেদিনই আপনার উপর হামলা হলো। মানুষ নিহত হলো। টিভি স্কৃনে আপনার কান্না স্নাত মুখ দেখলাম। তাতে আতঙ্কিত ও খুব দর্বল একজন আসাদুজ্জামান নুরকে প্রকাশ হতে দেখলাম।
আজ যে এই ভয়াভহ দৃশ্য সবাইকে বলে বেড়াচ্ছেন। আপনার এই কষ্টকে সবচেয়ে বেশী উপলব্ধি করে যিনি প্রাণ ভরে গ্রহন করে কলম চালাতে পারতেন। যিনি আপনাকে ও বাংলাদেশের বেশীর ভাগ মিডিয়া কর্মীকে বইগুলো উৎসর্গ করে গেছেন। হুমায়ূন আহমেদের মতো মানুষকে অপমান করার সাহোস আপনাকে যে কে দিয়েছিলো?
আপনার হাহাকার আজও হুমায়ূন আহমেদ আকাশের তারা কিংবা চান্দি পশর রতের জোৎসনা হয়ে ঠিকই শুনেছেন। মহামানবদের কাছে সবকিছুই যে সুন্দর। আপনি একজন রাজনীতিক হয়ে কি করে এই ভাষা বুঝবেন বলুন? গুণী অভিনেতা এক জিনিস আর রাজণীতিতে কাঁচা খেলোয়ার ভিন্ন জিনিস। আজ কাঁদুন প্রাণ ভরে চিৎকার করে কান্না করলেও যে ভক্তের হৃদয়ে স্থান পাওয়া এই সুন্দর মনের মানুষটি যে আর ফিরবে না।
হুমায়ূন আহমেদ এর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি তার “কোথাও কেউ নেই” নাটকে বুঝিয়েছিলেন আইন কাকে বলে? যেমন করে নির্দোষ বাকের ভাইয়ের ফাঁসী হয়েছিলো। ঠিক তেমনি করে অভিনেতা আসাদুজ্জামান নুর সেই কবে নিজের মনের সুন্দরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে দিয়ে নিজেকে শয়তানদের হাতের পুতুলে রূপান্তরিত করেছিলেন।
নুর সাহেব এবার বুঝুন আত্মগ্লানী কাকে বলে? নিজের চোখের সামনে এই রক্ত দেখে মানবতার কথা বলতে নিজেকে আবার সাধারণ মানুষের কাতারে নিয়ে আসুন। নেমে আসুন ঐ সব পশু ও অপদার্থ রাজনীতিবিদদের কাতার থেকে। রাজনীতির নামে সাধারণ মানুষকে হত্যার কৌশল থেকে মুক্ত হয়ে জনতার মিসিলে নিজেকে রাজপথে নিয়ে আসুন।
আপনি যে হুমায়ূন আহমেদ এর কাছে থেকে অন্তত এটুকু বুঝেছেন “জীবন কাকে বলে?”
যাদের মুক্ত করার জন্য এই রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। সেই সব তুচ্ছ মানুষের কাতারেই যে আমার বাস। মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে আসা মানুষের জন্য মৃত্যুভীতি জয় করা যে সহয কাজ!

আমার খুব করে মনে পড়ছে বিটিভি সম্প্রচারের প্রথমে একটি হাওয়াই গিটারের সুরে সুরে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানো হতো। তা আমি মন দিয়ে অনুভব করতাম। এ সুর যেনো ভুলবার নয়।
বাংলাদেশের এই একমাত্র রাষ্ট্রিয় টেলিস্টারিয়াল টেলিভিশনের প্রভাব আমাদের সমসাময়িক কিংবা তার আগের জেনারেশনের উপর একটি বড় ধরনের প্রভাব পড়েছে। এখনও গ্রাম বাংলায় এই একটি টিভি চ্যানেলের বিকল্প নাই। তাই বিটিভির গুরুত্ব আজও বিদ্যমান।
আমি আমার কর্মস্থল “মেরী কম্পিউটার্স” থেকে লাঞ্চে টাইম নেই দুপুর ১টা থেকে ২:১৫ পর্যন্ত।
পর পর ৩ দিন এই ক্ষাণিক সময় বিটিভিকে ফলো করেছি যা বিটিভি’র গুনগত একটি বড় পরিবর্তন লক্ষ্য করেছি।
মায়ের বখে যাওয়া চাপাবাজ সন্তানের মতো আমরা যারা বাবার কিংবা প্রতিবেশীর মতো বিটিভিকে নিত্যদিন গালাগাল করেছি। সেই বিটিভি যে আজ প্রাইভেট চ্যানেলের জন্যও আইকন হতে পারে। তার জলজ্যান্ত প্রমাণ আজকের বিটিভির দিকে একটু চোখ মেলে তাকালে দেখতে পাবেন।
স্কুলিং, লিড নিউজ সংবাদ পরিবেশনের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যা অবশ্যই বাংলাদেশের জন্য সুখের খবর।
আজ যারা প্রাইভেট চ্যানেলে বড় বড় পোস্টে আছেন তাদের মধ্য বড় একটি অংশ একসময় বিটিভিতে কাজ করেছেন। তাই বিটিভি’র জন্য একটি হৃদয়ের ভেতর থকে মায়া অনেকেরই আছে।
আমাদে সম্পদ আমাদেরই সুন্দর করে গড়ে তুলতে হবে। বিটিভির এই নতুনরূপে প্রত্যাবর্তনকে সকল বাঙালীর জন্য শুভবার্তা ও একটি অসম্ভবের বাস্তবায়ন।
যাই হোক, আজ দুপুরে বিটিভিতে কমল দাস গুপ্তের সুরে ও নজরুলের লেখা
“জানি বাহিরে আমার তুমি অন্তরে নয়। ভাঙ্গিয়না ভাঙ্গিয়না এ মধুর ও ভুল।”
গানটি শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।

জগন্ময় মিত্রর “তুমি আজ কতদূরে” যা কমল দাস গুপ্তের ভাইয়ের সুর করা ও লেখা অনেক বিখ্যাত একটি বাংলাগানের পরিবেশনও সুন্দর হয়েছে।

বিটিভির এই পরিবর্তন যেনো আর কোনোদিন বিলীন না হয়ে যায়, সেই আশা আজ সব বাঙালীর। বিটিভি হয়ে উঠুর বাঙালী চেতনার নেভিগেটর।
একজন বাংলাদেশী দেশপ্রেমিক হিসেবে বিটিভির এই অবস্থান সত্যিকারের বাঙলার বিজয় নিশান উড়ানোর মতো। বিটিভির সুন্দর স্মৃতি কচি-কাঁচার হৃদয়ে গেঁথে থাকবে এই কামনায় আমার পক্ষ থেকে বিটিভির সকল কলাকুশলীকে আমার পরম আশির্বাদ জ্ঞাপন করছি।
আসুন সবাই বাংলাদেশী চেতনাকে বিশ্বের বুকে জাগিয়ে তুলে বিশ্বকে বুঝিয়ে দেই বিশ্বশান্তি কাকে বলে এবং বিশ্ব শান্তি কতো প্রকার ও কি কি?


।

(মাইলস এর শাফিন হামিন ও আমার প্রিয়া)

অসহায় মনে কেনো জেগেছিলো ভালোবাসিবারই সাধ!!!

মোঃ আসিফ-উদ-দৌলাহ্
মালিক/সিইও
মেরী কম্পিউটার্স
কাশিপুর বাজার
বরিশাল।
যোগাযোগঃ ০১৭১৭-০৪৪৯১৯

https://www.facebook.com/asif.ud

বাংলাদেশের কারাগার হতে পারে বিশ্ব পর্যটনকেন্দ্র :: বিশ্ব শিক্ষা ও শান্তির প্রকাশ হবে বাংলাদেশের সকল কারাগার।

পত্রিকা মালিক, সম্পাদক, বিভাগীয় সম্পাদক, রিপোর্টার, ফটোসাংবাদিক, পাঠক সবাই মন দিয়ে পড়ুন- এ এক বাঙালীর আদেশ!!!

বাংলাদেশের সকল ইলেকট্রনিক মিডিয়াকে উপদেশ দিচ্ছি
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×