somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ তারিখের নির্বাচন আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে বাতিল ঘোষনা করে শনিবার রাত ১১:৫৯ মিনিটের মধ্য প্রধানমন্ত্রী পদত্যাগ করুন।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জয় বাংলাদেশ জয় মুক্তিযুদ্ধ


সুপ্রিয় বাংলাদেশবাসী,

আসসালামু আলাইকুম।
আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় বানান ভুল হয় বলে। দেখুন আমার একটি কথার জন্য যদি একজন সাধারণ মানুষেরও জীবন বাঁচে সেটাই হবে আমার পাওয়া। এদিকে আমার ল্যাপটপটি বেশ পুরোনো। ল্যাপটপের ডান পাশের শিফট বটনে কাজ কম করে। তাই লিখতে কিছুটা দেরী হয়।

আজ আমি বাংলাদেশের সব গর্বিত বাবাদের কাছে বলতে চাই আপনারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রশংসা ঘরে বসে করবেন না।

তাতে করে বাচ্চারা নষ্ট হয়ে যাবে। চিরিয়াখানার সিংহ দেখে সিংহ দেখা হয় ঠিকই কিন্তু বাস্তবের সিংহের তেজ অনুভব করা যায় না। আবার ঐ সিংহই সারকাসের মানুষের কাছে হার মানে।

সারকাসের ঐ মানুষটি সিংহকে বশ করে কিভাবে জানেন? প্রথমত সাহস ও মেধা দিয়ে। শুধু সহস ও মেধা দিয়ে কোনো পশুকে পোষ মানানো যায় না। তারসাথে যুক্ত হয় মায়া। মায়া মমতা ও ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। বাংলাদেশের সকল গর্বিত বাবা তার হকার, কৃষক, শ্রমিক, মজুর, রিকশাওয়ালা, সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত, ছোট বা মাঝারী চাকুরীজিবী সন্তানদের ওই স্যার বা ওমুক তমুক মিয়ার কাহিনী শুনিয়ে নষ্ট করে দিবেন না।

যারা সিনেমার নায়ক কে দেখতে দেখতে ভুলে গেছেন তার সন্তানটিকে যারা জীবন সংগ্রামের নায়ক হতে দেয় নি। আর সেই সব ভিলেনদের গল্প সন্তানদের কাছে বললে যে বিশাল বড় প্রতারনা করা হয়।

আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অনেক হকার হকারী করে তাদের বাবা, মা, ছেলে, সন্তানদের খাওয়াতো। তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা কিসের জন্য? গুলিস্তানের একটি ফুটপাতের চকি ভাড়া নিতে হলে টাকা দিতে হয় জানেন?

কাকে দিতে হয় জানেন? যে বিল্ডিং এর সামনে ফুটপাতের অবস্থান সেই বিল্ডিং মালিক, পজিশন মালিক, থানার পুলিশ, ফাড়ির পুলিশ, ডিবি, সিটি কর্পোরেশন, লাইনম্যান, নাইট গার্ড সহ বিভিন্ন প্রকার প্রশাসনের মালিক কে। এ কেমন কথা? একজন শুধু শুধু অবৈধ হকার হয়ে বার বার উচ্ছেদ হবে, মার খাবে, ভদ্রলোক নামের অহংকারী মানুষের তেজ সহ্য করবে- আর একদল সারাজীবন শুধু দালালী করে যাবে। আর দালালারাই ভদ্রলোক। যারা ১৯৭১ এর দালাল খোঁজেন তারা কি আজকের সাধারণ মানুষকে কষ্ট দেয়া দালালদের দেখেন না? দেখবেন কি করে? আপনার চোখে যে সম্মান ও বুদ্ধির অহংকারের চশমা পরা! এই চশমা পড়ে অনেক বুদ্ধিজীবি সেজেছেন এবার সব দালাল ঘুষখোরদের বিচারের আওতায় এনে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিষ্ঠিত করার জন্যই আমি জনগনের চাকর হয়ে কাজ করে যাবো।

আজ কোনো বাধা সাধারণ মানুষকে ডাবিয়ে রাখতে পারবে না। ঢাকা সিটিতে হকার থাকবে। কিন্তু দালালি দুর হবে। কিছু কিছু নির্দিষ্ট এলাকায় বৈধ হকার থাকবে। এই হকারই কষ্ট করে একদিন দোকান নেয়ার মতো সমর্থবান হয়ে উঠবে। রাজনীতিক নেতা ও ব্যাবসায়ীর গাড়ি যদি রাস্তার মধ্যে পার্ক করা থাকতে পারে, তাহলে হকারের মা কেনো না খেয়ে থাকবে?

টাকাকে না মানুষ কে সম্মান দিন। আজ আমি সাধারণ মানুষের পক্ষে। শুধু আজ না যতদিন বেঁচে থাকবো মানুষের অধীকারের কথা বলে যাবো। বড় বড় নেতা অসুস্থ হলে আহারে! উহুরে!
আর একজন সাধারণ মানুষের মা মারা গেলেও সেই মায়ের লাশ যে গাড়ীতে করে গ্রামের বাড়ীতে নেয়া হয়, সেই গাড়িকে ট্রাফিক ও পুলিশ বাহিনী থামিয়ে মন্ত্রী-মিনিষ্টার-রাস্ট্রদুত দের জন্য রাস্তা সাফ করা হয়।

পৃথিবীর সব রাস্ট্রদুত, মিনিস্টার, প্রাইম মিনিস্টারদের এক সাথে করে তাদের সব টাকা একসাথে করে হলেও একজন সাধারন মানুষের মা এর জীবন ফিরিয়ে দিতে পারবেন? আহারে কতো অহংকার! মানুষ দুনিয়ায় বাঁচার জন্য আসে রাজনীতিকদের জন্য পূজা করার জন্য না। রাজনীতিকদের ঠেলা আছে, সময়ের দাম আছে, সাধারণ মানুষের সময়ের দাম নাই।

প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধান বিরোধী দলীয় নেতা নেত্রী, এম,পি, বা বড় বড় অফিসাররা সরকারী ভাবে বেতন পান আর সাধারণ খেটে খাওয়া মানুষ কি পায়? দুই ঘন্টা অপিসে লেইট করে গেলে বসের বকাবকি, লাল কালির দাগ, চাকুরী হারানোর হুমকী দামকি, দুই ঘন্টা দেরী করে কাজে গেলে মজুরের সারা দিনের কাজই বাতিল হয়ে যায়। এ কেমন বিচার? এ কেমন গণতন্ত্র?

নেতাদের ছবিতে সবাই থু থু দিয়ে আজ প্রতিবাদ জানান। পোস্টারের ছবির চোখ উপরে ফেলুন তাতে কান্না যে একটুকু হলেও কমবে। মনকে আর সান্তনা দিতে পারছি না। সাধারণ নিরিহ মানুষের সন্তান আজ দুধ কেনো একটু ভালো খাবার খেতে পারছেন না। আর রাজনীতিক নামের পশুরা আজ বসে বসে ঘরের ফার্নিচারের স্টাইলের কথা চিন্তা করছেন। এ কেমন গনতন্ত্র।

প্রধানমন্ত্রীকে আবারও বলছি আপনি শনিবার রাত ১২টার মধ্যে পদত্যাগ করবেন। তারপর বিদেশে পালানোর চেষ্টা করবেন না। পদত্যাগের সাথে সাথেই আপনাকে বন্দি করে রাখা হবে। তারপর সব নেতাদের বিচার হবে। এই সাধারণ মানুষের মৃত্যু, সুন্দর সুন্দর গাছের মৃত্যু, সাধারণ মানুষের সাথে প্রতারনা সহ সব কিছুর কৈফিয়ত আদায় করা হবে।

জনগনের জন্য চাকর হতে পারলেও জীবন ধন্য। পরপারে আল্লাহ্’র কাছে জবাব দিতে পারবো। হায়রে ডাইনি ও লুচ্চা রাজনীতিবিদ আখেরাতের কথা একবার ভাবুন। কি জবাব দিবেন আল্লাহ্’র কাছে? জনগনের রক্তকে মদ বানিয়ে খেয়েছেন। আজ জনগন বলবে আপনারা শুনবেন।

রাজণীতির নামে কলঙ্ক, চুরি, লুটপাট আর চলবে না। পুলিশ যদি দেশের জন্য কাজ করতে ভয় পান তাহলে দেশের জনগণ পুলিশ হয়ে রাজপথে এসে আপনাদের বাড়ী দখল করবে না।

বরং ঐ বাড়ি যাদের নাম ভাঙ্গিয়ে কিনেছেন তারা আপনাদের উৎছেদ করবে। গুলশানে বড় লোকের ছেলেপানদের ফ্লাটের জানালা দিয়ে গরীব দেখে ঘৃনা লাগে বলে বস্তি ভেঙে দিয়েছেন। বস্তিতে মাদক বিক্রি হয়- এই সব ফালতু কথা রটাবেন না। মাদকের গডফাদার কারা? তা সব মাদক সেবী ও মাদক ব্যবসায়ী জানে। জনগনও জানে।

বস্তির মানুষদের জন্য টিনের ঘরের ব্যবস্থা করে দেয়া হলেও হবে। সরকারী জায়গায় জনগনের অধীকার আছে। জনগনকে ঘৃনা করে সালাম পাওয়া যায় সম্মান পাওয়া যায় না। আমরা যদি আমার মা, ভাই, বোনদের বলি যে আপনারা সুন্দর পরিবেশে থাকবেন, তারা ঠিকই থাকবে। কিন্তু অন্যের জায়গার জন্য মায়া থাকে না। বস্তিতে আগুন লাগায় কারা?

সরকারী অনেক খাস জমি আছে সেই জমিতে যদি একটি পরিবারের জন্য যদি একটি ছোট ঘর বা সামান্য একটি রুমও করে দেয়া যায় আর তা যদি মাসিক কিস্তির মাধ্যমে কিনতে পারেন তাহলে অসুবিধা কোথায়? তাহলে পরিবারের অর্ধেক টেনশন কমে যাবে। আর ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়ে বন্ধুদের বলতে পারবে “আমাদের বাড়ীতে একটি গোলাপের চাড়া আছে”। বস্তির সন্তান বলে ওই অবুঝ বাচ্চাটাকে ঘৃনা করেন কেনো?

ঐ রকম কোটি কোটি বাচ্চা আজ খেটে খায়। আর আপনাদের সন্তানরা গুলশান-বনানী ধানমন্ডিতে থেকে নেশা করে, আর বাবা মায়ের অবুঝ সন্তান হয়ে কাজের মেয়েদের রেপ করে। বাবাকে জিজ্ঞেস করে “বাবা সুইডেন কবে স্বাধীন হয়েছিলো?”

পাপ কাউকে ছাড়ে না। এমন এক সময় আসবে যেদিন ইউরোপ এমিরিকার মানুষ বাংলাদেশে এসে আশ্রয় চাইবে। সন্তান যখন বাবা মাকে সম্মান করতে জানে না তখন মানুষকে সম্মান করবে কি করে?

আমার প্রান প্রিয় বাংলাদেশবাসী! অনেক দিন অপেক্ষা করেছেন। আর অপেক্ষা নয়। এবার বাঁচার জন্য সংগ্রাম করতে হবে। কিন্তু রাষ্ট্রিয় সম্পদ ও গাছের উপর আক্রমন চালাবেন না।

গ্রামের মানুষের কাছে কুকুর আসলে তারা লাথি দিয়ে কুকুর তাড়িয়ে দেয়। কিন্তু মিথ্যে কথা বলা ও চুরি করা ভদ্রলোকরা কুকুরকে ভয় পায়। কারন ওদের যে কুকুরও আদব কায়দা শিখাতে চায় না। কুকুরের প্রভু হলো যারা কুকুর পালেন। আর নেতাদের মালিক জনগন। জনগনের আদালত তৈরি করুন।

বাংলাদেশ এই সাধারণ মানুষদের কর্মের ফল দিয়েই বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহ্ কোনোদিনও জুলুমকারীকে সহ্য করে না।

আজ থেকে বাংলাদেশের জনগন আর কোনো লঞ্চ টার্মিনালের ভিতর প্রবেশ করার জন্য টাকা দেবে না। খেয়াঘাটে ঘাটের পয়সা দেবে না। বাস টর্মিনাল থেকে এমপি-মিনিষ্টারদের চন্দা দেয়া বন্ধ করে ভাড়া কমাবেন।

আমাদের দাবি আমরাই মিটাবো। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করে যাবেন। আল্লাহ্ সবসময় মজলুমের পক্ষে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ্
০১৭১৭-০৪৪৯১৯
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×