somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন ময়লা আবর্জনা মুক্ত সিটি গড়ি!

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজধানী ঢাকা শহ প্রতিটা শহরে ময়লার স্তুপ জমে থাকে। ডোবা নালা অপরিস্কার। আচ্ছা আমাকে আপনারা বলুন তো কোনো পৌর এলাকায় বা জেলা সদরে ময়লা জমলে এ দ্বায় কার?

আমাদের লোকাল গভমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আরো ট্রং করতে হবে। কোনো সংসদিয় এলাকায় ময়লা আবর্জোনা বেশি জমলে সংসদ সদস্য ময়লা আবর্জনার জন্য নিজেকে দায়ি করে পদত্যাগ করুন। নতুবা প্রধানমন্ত্রী উক্ত সদস্যকে পদত্যাগে বাধ্য করুন। সিটি কর্পোরেশন এলাকায় ময়লা আবর্জনা জমলে সংশ্লিষ্ট মেয়র সাহেব পদত্যাগ করবেন। কোনো ওয়ার্ডে ময়লা আবর্জনা থাকলে সংশ্লিষ্ট কাউন্সিলরকে মেয়র কতৃক বাধ্য ময়লা আবর্জনা অপসারন করতে বাধ্য করা হবে।

একটি জেলা সদরে একজন নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মেম্বর অব পার্লামেন্ট, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এবং প্রশাসনের আমলা ডি.সি, এডিসি, টি.এন.ও, জজ, মেজিস্ট্রেট, এস.পি. অ.সি সহ বাহারি চেয়ারের বাহারি পোষ্টে মানুষগুলো কি করে? সিভিল সার্জন সাহেব থাকেন কোথায়? সব ময়লা প্রয়োজনে সিভিল সার্জন সাহেবের বাড়ীতে স্তুপ করে রেখে দিন। তাহলে হয়তো তাঁর হাওয়ায় ভাসা ফাঁকিবাজি জীবনে একটু দুর্গন্ধ উপহার দেয়া যাবে।

এই মুহুর্ত থেকে ময়লা আবর্জনার ব্যাপারে দ্রুত ডিসিসন নিন। এবং প্রতিটা সিটি, শহর, উপসহর, থানা সদর, বন্দর, গ্রাম্য বাজার, সহ দেশের প্রতিটা এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার পরিছন্ন রাখুন।

আপনারা জনপ্রতিনিধি ও এলাকার গার্ডিয়ান সরূপ। আপনারা আপনাদের বাচ্চাদের যেমন সুন্দর জামাকাপড় কিনে দেন। ঠিক একই রকম মায়া মমতা নিয়ে নিজের নির্বাচিত এলাকা বা চাকুরিরত এলাকাকে সুন্দর করে তুলুন। শুধুমাত্র এই ময়লা আবর্জনার জন্য একটি এলাকায় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাতে আমাদের সাধারণ মানুষের প্রতি বছর কতো টাকা মেডিসিন এ্যান্ড ট্রিটমেন্টের পিছনে চলে যাচ্ছে। সেই সাথে দেখতেও তো খারাপ লাগে।

আজ থেকে আপনারা ঠিক হয়ে যান। যারা নিজ এলাকাকে পরিষ্কার পরিছন্ন করে রাখতে জানে না, তারা কোন যোগ্যতা বলে জনগনের প্রতিনিধি হয়েছেন।

পাবলিক হেলথ আছে কিসের জন্য? পাবলিক হেল্থে চাকুরি করেন। সরাদিন ঘুস খান। রাতে সরকারী কোয়ার্টারে ঘুমিয়ে আবার ঘুস খাবার জন্য রেডি হয়ে অফিসে বসে থাকেন। এর নাম কি জীবন?

কেনো আপনারা নিজের দেশ ও নিজ দেশের মানুষগুলোকে এতো অশান্তি দিতে পছন্দ করেন?

ঢাকার গুলশান এলাকাকে আপনারা কি করে রেখেছেন। এখনও নৌকা পাড়ি দিয়ে মানুষ বস্তিতে বাস করে। বনানীর ভিতর থেকে গুলশান লেককে দেখেছে কি পরিমান আবর্জনা জমে থাকে। গুলশান-২ থেকে শাহজাত পুরে যাবার শর্টকাট রাস্তায় দাঁড়িয়ে দেখেছেন কি পরিমান ময়লা আবর্জনা আর সেই সাথে বস্তিতে মানুষের বসবাস।

গুলশান বনানীতে এই ময়লা আবর্জনা পূর্ণ রাখা একটি বাজে পলিটিক্স ছাড়া কিছু না। যাতে বিদেশীরা বাংলাদেশে এসে বস্তি দেখে আরও বেশি অবহেলা করতে পারেন।

মাত্র ৭দিন সময় দিলাম সব ময়লা পরিষ্কার কর। আমার দেশের স্কুলের বি.এন.সি.সি., স্কাউট, রেডক্রেসেন্ট টিম আপনাদের সহযোগীতা করবে। তারপরও আপনারা হৃদয়ের ময়লাকে বাহিরে জাহির করবেন না।

কোথায় সেই রুচিবোধ। রুচিবোধের ভিতরও আজ ফরমালিন ঢুকে পড়েছে। তাই তো মনের ভিতরের মিথ্যে ভরা পলিথিন নষ্ট হয় না। আবার গলেও যায় না।

আপনাদের গার্ডিয়ানের অর্ডার ফলো করতে আপনারা বাধ্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×